আপনি যদি জয়েন্ট অ্যাকাউন্টে একবারে সর্বোচ্চ ৩০ লক্ষ টাকা বিনিয়োগ করেন, তাহলে ৮.২ শতাংশ সুদের হারে বছরে ২,৪৬,০০০ টাকা সুদ পাবেন। তিন মাসের হিসেবে এই সুদের পরিমাণ দাঁড়ায় ৬১,৫০০ টাকা, আর মাসিক হিসেবে তা ২০,৫০০ টাকা।
এই মাসিক আয়ের সমতুল্য সুদ পুরো ৫ বছর পর্যন্ত পাওয়া যাবে। ম্যাচিউরিটির পর ৩০ লক্ষ টাকার মূল বিনিয়োগের পুরো অর্থও ফেরত পাওয়া যাবে। এই প্রকল্পে আরও ৩ বছর পর্যন্ত মেয়াদ বাড়ানোর সুবিধা রয়েছে।