এদিন লোকসভায় প্রশ্নফাঁস সংশোধনী বিল বিতর্কে কথা বলার সময় প্রিয়াঙ্কা গান্ধি প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির উদ্দেশ্যে পরামর্শ দেন, ‘‘শিক্ষা বিশেষজ্ঞদের একসঙ্গে আনুন, ছাত্র, অধ্যাপক, অন্যান্য যাঁরা রয়েছেন সকলকে একসঙ্গে নিয়ে আলোচনা করুন৷ এখন যে ন্যাশনাল এডুকেশন পলিসি রয়েছে, (এনইপি) তাতে তো ৮ মাস ধরে পরীক্ষাই চলে, অধ্যাপকেরা পড়ানোরই সময় পান না৷ ’’ প্রিয়ঙ্কা বলেন, ‘‘ছাত্রদের রাস্তা থেকে সরানো যেতে পারে, কিন্তু ওঁদের প্রশ্নগুলোকে নয়৷’’
এদিন অধিবেশনে প্রশ্নফাঁস সংশোধনী বিল বিষয়ে বক্তৃতা করার সময়ও প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির বিরুদ্ধে কটাক্ষ করতে দেখা যায় কংগ্রেস সাংসদ প্রিয়াঙ্কা গান্ধিকে৷ মঙ্গলবার প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির সাম্প্রতিক ইনস্টাগ্রাম রিলকে কটাক্ষ করে কংগ্রেস নেত্রী প্রিয়াঙ্কা গান্ধি বঢরা বলেন, ‘‘জেন জি-র ভরসা ফেরাতে হলে নতুন নতুন অ্যাঙ্গেলে নিজের ক্যামেরার নতুন নতুন ভিডিও বানালে হবে না৷’’ প্রিয়াঙ্কা গান্ধি বলেন, “ প্রধানমন্ত্রীকে ক্যামেরার অ্যাঙ্গেল নয়, হৃদয়ের অ্যাঙ্গেল বদলাতে হবে।”
প্রিয়াঙ্কা গান্ধি বঢরার মোদির উদ্দেশে বার্তা, ‘‘এই জেনারেশন জাগ্রত৷ সব বোঝে৷ এদের মন এবং মস্তিষ্ক জিততে হলে আপনাকে সত্যের মথ অবলম্বন করতে হবে৷’’
NEET প্রশ্নপত্র ফাঁস বিতর্কের জেরে ছাত্র আন্দোলনকারীদের কাছে পৌঁছানোর লক্ষ্যে সম্প্রতি প্রধানমন্ত্রী মোদি একাধিক ইনস্টাগ্রাম রিল প্রকাশ করেছিলেন। তার কয়েক দিন পরেই প্রিয়াঙ্কার এই মন্তব্য সামনে এল।
ওয়ানাডের কংগ্রেস সাংসদ প্রিয়াঙ্কা গান্ধি ছাত্র আন্দোলনকারীদের উপর লাঠিচার্জের ঘটনায় সরকারকে তীব্র আক্রমণ করেন। তাঁর দাবি, কোনও তরুণ বা তরুণীর উপর লাঠির প্রতিটি আঘাত ছাত্রছাত্রীদের যতটা না ক্ষতি করেছে, তার চেয়েও বেশি সরকারের মর্যাদাকে ক্ষুণ্ণ করেছে।
প্রিয়াঙ্কা প্রশ্ন তোলেন, “ছাত্রছাত্রীদের উপর কাঁদানে গ্যাসের শেল ছোড়ার কী প্রয়োজন ছিল? কেন তাঁদের উপর নির্বিচারে লাঠি চালানো হল? তরুণীদের পোশাক ছিঁড়ে তাঁদের অপমান করা এবং নির্মমভাবে মারধর করারই বা কী প্রয়োজন ছিল? দেশের যুবকদের লক্ষ্য করে পেলেট গান ও একে-৪৭ থেকে গুলি চালানোর কী দরকার ছিল? তাঁরা কি সন্ত্রাসবাদী?”
প্রশ্নপত্র ফাঁসের ঘটনাগুলির দ্রুত নিষ্পত্তির জন্য সরকার যে ফাস্ট-ট্র্যাক আদালত গঠনের ঘোষণা করেছে, তাও খারিজ করে দেন প্রিয়াঙ্কা গান্ধী। তাঁর দাবি, ফাস্ট-ট্র্যাক আদালতের কার্যকারিতার রেকর্ড ইতিমধ্যেই অত্যন্ত খারাপ।
Priyanka Gandhi to Modi: ‘ক্যামেরাকে অ্যাঙ্গল নেহি, দিল কা অ্যাঙ্গল…,’ ঠোঁটের কোণে হাসি, লোকসভায় দাঁড়িয়ে মোদিকে মিষ্টি পরামর্শ প্রিয়াঙ্কা গান্ধির