Last Updated:
Priyanka Sarkar: সাদা রঙের অফ শোল্ডার লং গাউনে নজর কেড়েছেন অভিনেত্রী প্রিয়াঙ্কা সরকার৷ হালকা মেকআপ, খোলা চুলে অভিনেত্রীর সৌন্দর্যে মুগ্ধ হয়েছেন ভক্তরা৷ অভিনেত্রীর নতুন ফোটোশ্যুট ঝড়ের গতিতে সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছে৷
কলকাতা: টলিউড অভিনেতা তথা স্বামী রাহুল অরুণোদয় বন্দ্যোপাধ্যায়কে হারানোর পরই শ্যুটিং ফ্লোরে ফিরেছেন শোকার্ত স্ত্রী প্রিয়াঙ্কা সরকার৷ স্বামীকে হারানোর শোক ভুলতে আপাতত নিজের কাজে মন দিয়েছেন নায়িকা৷
সম্প্রতি নিজের সোশ্যাল মিডিয়ায় একগুচ্ছ ছবি শেয়ার করেছেন টলি নায়িকা৷ সাদা রঙের অফ শোল্ডার লং গাউনে নজর কেড়েছেন অভিনেত্রী৷ হালকা মেকআপ, খোলা চুলে অভিনেত্রীর সৌন্দর্যে মুগ্ধ হয়েছেন ভক্তরা৷ লেকের পাশে একাধিক পোজ দিয়েছেন অভিনেত্রী, যা ঝড়ের গতিতে নেটদুনিয়ায় ভাইরাল হয়েছে৷ অভিনেত্রীর নতুন ছবিতে কমেন্টে ভরিয়ে দিয়েছেন ভক্তরা৷
চলতি মাসের শুরুতেই নীরবতা ভেঙেছেন অভিনেত্রী৷ স্বামী রাহুল অরুণোদয় বন্দ্যোপাধ্যায়ের আকস্মিক ও মর্মান্তিক মৃত্যুর পর এতদিন জনসমক্ষে কোনও প্রতিক্রিয়া দেননি তিনি। তবে দুর্ঘটনার এক মাস পূর্তিতে আবেগ আর ধরে রাখতে পারেননি—বারবারই উঠে এসেছে একই কথা, “আমি আমার সবচেয়ে কাছের বন্ধুকে হারিয়েছি।” নীরবতার আড়ালেই চলেছে তাঁর লড়াই। ঘটনার পূর্ণ তদন্তের দাবিতে ইন্ডাস্ট্রির শিল্পীদের একত্রিত করার চেষ্টা করেছেন তিনি। ব্যক্তিগত শোক সামলে ধীরে ধীরে কাজেও ফিরেছেন। অবশেষে ২৯ এপ্রিল, সেই দুঃসহ স্মৃতির কথা বলতে গিয়ে ভেঙে পড়েন প্রিয়াঙ্কা। তাঁর কথায়, “রাহুল শুধু জীবনসঙ্গী নন, ছিলেন তাঁর সবচেয়ে ঘনিষ্ঠ বন্ধু ও ভরসা। এই শূন্যতা ভাষায় প্রকাশ করা কঠিন”—তা স্পষ্ট তাঁর প্রতিটি কথায়।
অভিনেতা রাহুল অরুণোদয় বন্দ্যোপাধ্যায়ের আকস্মিক মৃত্যুতে শোক বিহ্ববল বাংলা। শুধু টলিপাড়াতেই নয়, বিজয়গড়ে অভিনেতার বাড়ির আশপাশেই নয়, সোশ্যাল মিডিয়াতেও নেমে এসেছে শোকের ছায়া। সময় যত এগোচ্ছে অভিনেতা রাহুলের মৃত্যু নিয়ে তত ধোঁয়াশা বাড়ছে৷ কীভাবে শ্যুটিং করতে গিয়েই মৃত্যু হল অভিনেতার, তা নিয়েই উঠছে প্রশ্ন৷ স্বামী রাহুলের মৃত্যুতে রিজেন্ট পার্ক থানা এবং তালিসারি থানায় লিখিত অভিযোগ দায়ের করেছেন প্রিয়াঙ্কা সরকার। প্রসেনজিৎ চট্টোপাধ্যায় ও প্রিয়াঙ্কা সরকারের সঙ্গে বাকি ফোরাম আর্টিস্টরা রিজেন্ট পার্ক থানায় গেছিলেন৷ এবং ‘ম্যাজিক মোমেন্টস’ প্রযোজনা সংস্থার বিরুদ্ধে রিজেন্ট পার্ক থানায় নেগ্লিজেন্সির অভিযোগ দায়ের করেছে আর্টিস্ট ফোরাম। অভিনয়ের পাশাপাশি ‘সহজ কথা’ পডকাস্টের মধ্যে দিয়ে মানুষের মনের কাছাকাছি পৌঁছে যাওয়া, বাংলার ঘরের ছেলে হয়ে ওঠা রাহুলের এমন আচমকা মৃত্যু যেন মেনে নিতেই পারছেন বা বাংলার মানুষ।
Kolkata,West Bengal
