‘মানি কন্ট্রোল’-এ প্রকাশিত একটি প্রতিবেদন অনুযায়ী, হিন্দু, বৌদ্ধ, জৈন এবং শিখদের সম্পত্তির উত্তরাধিকার সংক্রান্ত বিষয়গুলি মূলত হিন্দু উত্তরাধিকার আইন, ১৯৫৬-এর অধীনে পরিচালিত হয়। এই আইনে বলা হয়েছে, কোনও হিন্দু পুরুষ উইল না করে মারা গেলে তাঁর সম্পত্তির প্রথম অধিকার যায় Class I heirs বা প্রথম শ্রেণির উত্তরাধিকারীদের কাছে। এই তালিকায় মৃত ব্যক্তির স্ত্রী, ছেলে, মেয়ে এবং মা অন্তর্ভুক্ত থাকেন। তাঁরা প্রত্যেকেই সম্পত্তিতে সমান অধিকার পান। প্রথম শ্রেণির কোনও উত্তরাধিকারী জীবিত না থাকলেই কেবল সম্পত্তি পরবর্তী পর্যায়ের অর্থাৎ Class II heirs বা দ্বিতীয় শ্রেণির উত্তরাধিকারীদের কাছে যায়।