উল্লেখ্য, বাবার স্ব-অর্জিত সম্পত্তিতে বিবাহিত বা অবিবাহিত—সব সন্তান, ছেলে ও মেয়ে উভয়েরই সমান অধিকার রয়েছে। হিন্দু উত্তরাধিকার আইন, ২০০৫ অনুযায়ী বাবার স্ব-অর্জিত সম্পত্তিতে ছেলের যে অধিকার রয়েছে, মেয়েরও ঠিক একই অধিকার রয়েছে। মেয়ের বিয়ে হয়ে থাকুক বা না থাকুক, এই আইন সমানভাবে প্রযোজ্য।