তবে বিতর্ক তৈরি হয় যখন পল্লবী প্রসেনজিতের মেয়ে প্রেরণার প্রসঙ্গে কথা বলেন৷ তিনি স্বীকার করেছেন যে বাবা ও মেয়ের মধ্যে বর্তমানে কোনও যোগাযোগ নেই। পল্লবীর কথায়, “অনেকেই একাধিকবার বিয়ে করেন, এবং এতে আমার কোনও আপত্তি নেই। ব্যক্তিগতভাবে আমি মনে করি, মানুষের সেটাই করা উচিত যা তাকে সুখী করে। কিন্তু আপনার পছন্দের কারণেই তো সন্তান এই পৃথিবীতে আসে। আপনি নিজের সন্তানকে উপেক্ষা করতে পারেন না। আপনার জীবনসঙ্গীর সঙ্গে আপনার মতপার্থক্য থাকতে পারে, কিন্তু তাতে সন্তানের কী দোষ?” তিনি বললেন।
