Last Updated:
প্রসেনজিৎ চট্টোপাধ্যায়ের সঙ্গে শমীক ভট্টাচার্যের সাক্ষাৎ ঘিরে উঠবে বহু প্রশ্ন৷ কেন তিনি দেখা করে পৌঁছে গেলেন শমীকবাবুর বাড়িতে, জানুন
কলকাতা: টলিউড ইন্ডাস্ট্রি অন্যতম নায়ক প্রসেনজিৎ চট্টোপাধ্যায়৷ তিনি বাংলা ফিল্ম ইন্ডাস্ট্রির অভিভাবকও বটে৷ ফলে কোনও রকম সমস্যার হাল ধরতে তাঁর কাছেই ছোটেন অনেকে৷ এবার তিনিই পৌঁছে গেলেন বিভিন্ন রাজনৈতিক ব্যক্তিত্বের বাড়িতে৷ কখনও তাঁকে দেখা গেল আলিমুদ্দিন স্ট্রিটে বিমান বসুর সঙ্গে দেখা করতে, আবার কখনও তিনি পৌঁছে যান বিজেপি রাজ্য সভাপতি শমীক ভট্টাচার্যের বাড়িত৷
কিছুদিন আগেই হাসপাতালে ভর্তি ছিলেন বিজেপির রাজ্য সভাপতি শমীক ভট্টাচার্য। বুধবার, কলকাতার একটি বেসরকারি হাসপাতালে ভর্তি হন তিনি। অস্ত্রোপচার হয়েছে তাঁর দলে পক্ষ থেকে জানানো হয়েছিল যে তাঁর অসুস্থতা খুব বড় কিছু নয়। ছোট একটি অস্ত্রোপচার করা হয়েছে মাত্র। সেই কারণেই হাসপাতালে ভর্তি হতে হয় তাঁকে। এখন তিনি সুস্থ হয়ে বাড়িতে রয়েছেন। সেখানেই সটান পৌঁছে যান বুম্বাদা৷
এর আগে পদ্মশ্রীপ্রাপ্তির পর ফেব্রুয়ারি মাসে প্রসেনজিৎ চট্টোপাধ্যায়ের বাড়িতে যান সুকান্ত মজুমদার৷ আবার কখনও পুত্র মিশুকের ‘জয় শ্রীরাম’ ধ্বনির জন্য ‘ইন্ডাস্ট্রি’র রাজনৈতিক দর্শন নিয়ে আলোচনা-সমালোচনা হয়েছেন তিনি। রুদ্রনীল ঘোষ জেতার পর তাঁর সঙ্গেও কথা হয় প্রসেনজিতের৷ এবার সোজাসুজি বিজেপির রাজ্য সভাপতির বাড়িতে কীসের জন্য? উঠেছে বড় প্রশ্ন৷
তিনি বরাবরই রাজনীতি থেকে দূরে৷ কোনও দলের সদস্য হননি, এমনকী কোনও দলের হয়ে প্রচারেও দেখা যায়নি প্রসেনজিৎ চট্টোপাধ্যায়কে৷ তাঁর ওয়ান পয়েন্ট এজেন্ডা হল টলিউড৷ বাংলা ফিল্ম ইন্ডাস্ট্রির উন্নতি৷ সেই মতো কাজ করে চলেছেন তিনি৷ তবে এবার কি মত বদলালেন প্রসেনজিৎ?
প্রসেনজিতের প্রযোজনায় ২৬ জুন মুক্তি পাবে ‘অনেকদিন পর’ ছবিটি। এই ছবির পরিচালক সৌরভ পালোধী। তাই সৌরভের সঙ্গেই প্রযোজক প্রসেনজিত্ পৌঁছে যাচ্ছেন কখনও বিমান বসুর কাছে তো কখনও শমীক ভট্টাচার্যের কাছে৷ বিভিন্ন রাজনৈতিক দলের সঙ্গে যুক্ত বিশিষ্ট ব্যক্তিত্বদেরই আমন্ত্রণ জানানো হচ্ছে, যাঁরা সিনেমা-নাটক দেখতে পছন্দ করেন। সেই মতোই প্রসেনজিৎ আমন্ত্রণ জানাতে যাচ্ছেন তাঁদের ছবির জন্য৷
Kolkata,West Bengal
