খড়গপুর, পশ্চিম মেদিনীপুর, রঞ্জন চন্দ: গ্রীষ্মের ছুটিতে যাঁরা পুরী ভ্রমণের পরিকল্পনা করেছেন, তাঁদের জন্য একটি গুরুত্বপূর্ণ খবর। ইস্ট কোস্ট রেলওয়ে এবং তার অন্তর্গত সম্বলপুর ডিভিশনে পরিকাঠামোগত উন্নয়নমূলক কাজের জন্য বেশ কিছু ট্রেনের সময়সূচি ও যাত্রাপথে বড়সড় রদবদল করা হয়েছে। এর ফলে চলতি জুন মাসে ট্রেন যাত্রীদের, বিশেষ করে পুরীগামী যাত্রীদের বেশ কিছু অসুবিধার সম্মুখীন হতে হবে। দক্ষিণ পূর্ব রেলের পক্ষ থেকে জারি করা এক বিজ্ঞপ্তিতে জানান হয়েছে যে, একাধিক গুরুত্বপূর্ণ ট্রেনের যাত্রাপথ আংশিক সংক্ষিপ্ত করা হয়েছে এবং কয়েকটি ট্রেন নির্দিষ্ট কিছু দিনের জন্য পুরোপুরি বাতিল করা হয়েছে।
