Last Updated:
Purulia News: পুরুলিয়ার খুদে নৃত্যশিল্পী অনুরাগ দাস। নাচের জাদুতে জেলার গণ্ডি পেরোচ্ছে ষষ্ঠ শ্রেণির ছাত্র। লক্ষ্য বড় মঞ্চে নিজেকে প্রতিষ্ঠা করা।
পুরুলিয়া, শান্তনু দাস: পুরুলিয়া জেলার সাঁতুড়ির প্রত্যন্ত বৃন্দাবনপুর গ্রামের ষষ্ঠ শ্রেণির ছাত্র অনুরাগ দাস। নিজের অসাধারণ নৃত্য প্রতিভার মাধ্যমে জেলার গণ্ডি পেরিয়ে বৃহত্তর মঞ্চে নিজের পরিচয় তৈরি করতে শুরু করেছে। অল্প বয়সেই নিজের দক্ষতা ও পরিশ্রমের জোরে সে পুরুলিয়ার গণ্ডি পেরিয়ে কলকাতা, টাটা, আসানসোল-সহ বিভিন্ন জায়গায় নাচের মঞ্চে অংশ নিয়ে দর্শকদের মুগ্ধ করেছে।
আজ তার বাড়ির তাকজুড়ে সাজানো অসংখ্য ট্রফি, পুরস্কার ও সার্টিফিকেট। যা তার পরিশ্রমেরই নিদর্শন। পড়াশোনার পাশাপাশি নাচের প্রতি তার গভীর ভালবাসা তাকে প্রতিনিয়ত এগিয়ে নিয়ে চলেছে। ভবিষ্যতে বড় মঞ্চে নিজেকে প্রতিষ্ঠিত করার স্বপ্ন দেখছে অনুরাগ। আর সেই লক্ষ্য পূরণে নিয়মিত অনুশীলনের মাধ্যমে নিজেকে আরও দক্ষ করে তুলছে সে।
গ্রামের মাটির ছেলে অনুরাগের এই সাফল্য এখন আর শুধু তার পরিবারের গণ্ডিতে সীমাবদ্ধ নেই। গোটা এলাকার মানুষের কাছে গর্বের বিষয় হয়ে উঠেছে। গ্রামের মানুষজনও তার এই সাফল্যে আনন্দিত এবং গর্বিত। ভবিষ্যতে অনুরাগ আরও অনেক সাফল্যের শিখরে পৌঁছাবে, এই আশা এখন সকলের।
Puruliya (Purulia),Puruliya,West Bengal