Last Updated:
রাজ-টিয়ার মিষ্টি সংসার৷ নতুন গাড়ি কিনেছেন৷ সেই নিয়ে নানা রকম কমেন্ট পেয়েছেন তিনি৷ যা নিয়ে তৈরি হয়েছে বিতর্ক৷ তবে এবার আর গাড়ি নয়, পুরনো বাড়িতে গিয়ে বিপদে পড়লেন বিখ্যাত ইনফ্লুয়েন্সার৷
কলকাতা: ক’দিন আগেই তাঁদের তৈরি ভিডিও নিয়ে বহু আলোচনা হয়েছিল৷ কারণ স্বামী-স্ত্রীর সংসারে নতুন অতিথি এসেছে৷ নতুন গাড়ি কিনেছেন রাজ ও টিয়া৷ ভিডিওর শুরুতেই টিয়া বলেছিলেন যে অনেকে প্রশ্ন করছেন যে তাঁর বর তো কোনও কাজই করেন না, তাহলে তাঁরা কী করে ২৬ লক্ষ টাকা দিয়ে গাড়ি কিনল? শুধু তাই নয় আরও নানা বিতর্কিত কমেন্টে ভরে গিয়েছে তাঁর এই ভিডিওটি৷ যা নিয়ে দুঃখপ্রকাশ করেন টিয়া৷ তিনি বলেন যে জীবনে কিছু ভাল হলে কেন লোকে হিংসা করেন?
