Last Updated:
Rakhi Industry: রাখি পূর্ণিমার আগেই ভাগ্য বদলাল কালনার রাখি শিল্পীদের! রাজ্য ক্রীড়া ও যুবকল্যাণ দফতর, নবান্ন এবং কলকাতা পুলিশের তরফ থেকে সাড়ে পাঁচ লক্ষেরও বেশি রাখির মেগা অর্ডার মেলায় বাড়তি পারিশ্রমিকে দিনরাত এক করে কাজ করছেন স্থানীয় শিল্পীরা।
কালনা, পূর্ব বর্ধমান, বনোয়ারীলাল চৌধুরী: রাজ্য সরকারের একাধিক দফতর ও সংস্থার কাছ থেকে বিপুল পরিমাণ রাখির বরাত পেয়ে নতুন করে আশার আলো দেখছেন পূর্ব বর্ধমানের কালনার রাখি শিল্পীরা। পশ্চিমবঙ্গ ক্রীড়া ও যুবকল্যাণ দফতরের তরফে পাঁচ লক্ষেরও বেশি রাখির অর্ডার দেওয়া হয়েছে। পাশাপাশি কলকাতা পুলিশের পক্ষ থেকে এসেছে ৫০ হাজার রাখির বরাত। এর সঙ্গে মুখ্যমন্ত্রীর দফতরের জন্য বিশেষ পরিবেশবান্ধব ১০ হাজার রাখি তৈরির অর্ডারও পেয়েছেন শিল্পীরা। একসঙ্গে এত বড় বরাত পাওয়ায় স্বাভাবিকভাবেই বেড়েছে কাজের সুযোগ এবং আয়-রোজগারের সম্ভাবনা।