Last Updated:
Rasikbil Mini Zoo: আলিপুর চিড়িয়াখানা তো অনেকেই গিয়েছেন! এবার ঘুরে আসতে পারেন এই মিনি জু। এখানকার প্রাকৃতিক সৌন্দর্য খুব সহজেই মন জয় করে নিতে পারে।
তুফানগঞ্জ, কোচবিহারঃ ‘রাজার শহর’ নামে পরিচিত উত্তরবঙ্গের কোচবিহার। এখানে যেমন একদিকে বিভিন্ন রাজ আমলের বিভিন্ন নিদর্শন, প্রাচীন মন্দির, রাজবাড়ি রয়েছে, তেমনই রয়েছে একটি ছোট্ট চিড়িয়াখানাও। হাতে ২-৩ দিনের ছুটি থাকলে সেখান থেকে ঘুরে আসতেই পারেন।
কোচবিহার জেলার তুফানগঞ্জ মহকুমায় অবস্থিত রসিকবিল মিনি জু। এই চিড়িয়াখানা ছোট আকারের হলেও এখানে দেখার মতো অনেককিছু রয়েছে। তুফানগঞ্জের এই মিনি জু-তে এলে হরিণ, লেপার্ড সহ নানা রকমের পশুপাখি দেখা যায়। সেই সঙ্গেই প্রত্যেক বছর শীতের সময় অজস্র পরিযায়ী পাখিরও আগমন হয়।
এছাড়া এই চিড়িয়াখানায় প্রচুর হরিণও রয়েছে। জানা গিয়েছে, বর্তমানে এখানকার আবাসিক হরিণের সংখ্যা বাড়তে বাড়তে প্রায় ২৫০ হয়ে গিয়েছে।
সব মিলিয়ে, প্রাকৃতিক সৌন্দর্যে ভরপুর রসিকবিল মিনি জু কোচবিহারের পর্যটনের অন্যতম আকর্ষণ। তাই হাতে ২-৩ দিনের ছুটি থাকলে টুক করে এখানে চলে আসতেই পারেন। সেই সঙ্গেই ঘুরে দেখতে পারেন কোচবিহারের আরও একাধিক ঐতিহ্যবাহী ট্যুরিস্ট স্পট।
Koch Bihar (Cooch Behar),Koch Bihar,West Bengal
May 05, 2026 12:54 PM IST
