Last Updated:
একেবারে সাধারণ বাড়ির মেয়ে, ছোট থেকেই গানের নেশা৷ বাড়ির বড়রাও তাকে সেভাবেই সাহায্য করেছেন৷ সেই সম্মান রেখেছে ছোট্ট ঋদ্ধিমা৷
উত্তর ২৪ পরগনা: গানের রিয়েলিটি শো-তে চ্যাম্পিয়ন মছলন্দপুরের মেয়ে ঋধিমা৷ খুশির হাওয়া এলাকায়৷ অদম্য ইচ্ছাশক্তি, নিয়মিত অনুশীলন আর সুরের প্রতি গভীর ভালবাসা—এই তিনের জোরেই গ্রামবাংলা থেকে বড় মঞ্চে সাফল্যের নজির গড়ল মছলন্দপুরের খুদে প্রতিভা ঋধিমা বিশ্বাস। কলকাতার একটি বেসরকারি টেলিভিশন চ্যানেলের আয়োজিত সঙ্গীত রিয়েলিটি শো-এর ফাইনালে চ্যাম্পিয়ন হয়েছে মছলন্দপুর ভূদেব স্মৃতি বালিকা বিদ্যালয়ের সপ্তম শ্রেণির ছাত্রী ঋধিমা। তার এই সাফল্যে পরিবার, স্কুলের পাশাপাশি গোটা মছলন্দপুর এলাকায় নেমেছে খুশির আবহ।