Reliance Industries | চলতি অর্থবর্ষের প্রথম কোয়ার্টারের ফলাফল বেরিয়েছে। প্রত্যাশার থেকে ভালো ফল করেছে রিলায়েন্স ইন্ডাট্রিজ। বিশ্বজোড়া অনিশ্চয়তার মধ্যেও দুর্দান্ত ফল রিলায়েন্সের। কোম্পানির আয় বেড়েছে ২৫ শতাংশ। তেল, রাসায়নিক, ডিজিটাল, রিটেল – সবক্ষেত্রেই এবারের পারফরম্যান্স আগের সব রেকর্ডকে ছাপিয়ে গিয়েছে। এই কোয়ার্টারে ট্যাক্স দেওয়ার মুনাফার অঙ্ক ছিল প্রায় ৫৪ হাজার কোটি টাকা। যা এখনও পর্যন্ত রেকর্ড। অর্থনৈতিক বিশেষজ্ঞদের প্রত্যাশা ছিল, এবার রিলায়েন্সের মোট মুনাফা ২০ হাজার কোটি টাকার আশপাশে থাকবে। বাজারের প্রত্যাশাকে ছাপিয়ে গেল রিলায়েন্স ইন্ডাট্রিজ।Reliance Industries Beats Market Expectations with Record Q1 Results | Profit Surges Despite Global Uncertainty. Reliance Industries has reported an impressive performance for the first quarter of the current financial year, exceeding market expectations and setting new financial records despite ongoing global economic uncertainty.