Last Updated:
Sabyasachi-Tina: জানা গিয়েছে, সব্যসাচীকে সঙ্গে নিয়ে নদিয়ার তেহট্ট ও করিমপুরে তল্লাশি চালায় বিধাননগর থানার পুলিশ। তল্লাশি চলে তৃণমূল নেত্রী তথা সব্যসাচী ঘনিষ্ঠ টিনা ভৌমিক সাহার দুই বাড়িতেও।
কলকাতা: নিয়োগ দুর্নীতিতে নাম জড়িয়ে শিরোনামে এসেছিলেন অর্পিতা। প্রাক্তন শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়ের ‘বান্ধবী’ অর্পিতা মুখোপাধ্যায়ের বাড়ি থেকে উদ্ধার হয় কোটি কোটি টাকা, সোনা। তবে সেই পার্থ-অর্পিতা এখন অতীত। চর্চায় পুরোটাই সব্য়সাচী-টীনা। তবে বাদ নেই তাঁর স্ত্রীও।দেখে নেওয়া যাক সব্যসাচীর স্ত্রীর সম্পত্তি কত?
নির্বাচনী হলফনামায় নিজের ও স্ত্রীর স্থাবর ও অস্থাবর সম্পত্তির হিসাব দিয়েছিলেন সব্য়সাচী। স্ত্রী ২০২০-২১ অর্থবর্ষে ইন্দ্রাণীর আয় ছিল ৪৭ লক্ষ ২৬ হাজার ৭২০ টাকা। ২০২১-২২ অর্থবর্ষে আয় ছিল ৪৪ লক্ষ ১১ হাজার ৭৫০ টাকা। ২০২২-২৩ অর্থবর্ষে ইন্দ্রাণীর আয় ছিল ৬৩ লক্ষ ৭৭ হাজার ৪২০ টাকা। আর ২০২৩-২৪ অর্থবর্ষে আয় ছিল ৩৪ লক্ষ ৬৯০ টাকা। ২০২৪-২৫ অর্থবর্ষে তাঁর আয় ছিল ৩৮ লক্ষ ৭২ হাজার ১৯০ টাকা। সব্যসাচী জানান, তাঁর স্ত্রীর কাছে সবমিলিয়ে ৬৫ লক্ষ ১ হাজার ৬০৮ টাকার গয়না রয়েছে। অর্থাৎ ১ কেজিও নয়। এদিকে আবার প্রাক্তন তৃণমূল বিধায়ক সব্যসাচী দত্তর বান্ধবীর বাড়ি থেকে উদ্ধার হয়েছে ৩ কেজি সোনা।
মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী এপ্রসঙ্গে বলেন, ‘‘বিধাননগরে আপনাদের বড় নেতা, প্রাক্তন চেয়ারম্যান, প্রাক্তন শিক্ষামন্ত্রীর মতো ওনারও বান্ধবীর বাড়ি থেকে কেজি কেজি সোনা পাওয়া যাচ্ছে। মাননীয় বিরোধী দলনেতা আগে ঠিক করুন কার পক্ষে বলবেন আর কার বিরুদ্ধে বলবেন। সব সোনা ২০২১ সালের পরে কেনা। রশিদ পাওয়া গিয়েছে ৷’’ সব্যসাচীর সূত্র ধরেই তাঁর বান্ধবী টিনা ভৌমিক সাহার কাছে পুলিশ। নদিয়ার তেহট্টে টিনার দু’টি বাড়ি। দু’টি বাড়িতেই সোমবার মাঝরাতে হানা দেয় পুলিশ। দুই বাড়ি থেকে মিলেছে ৩ কেজি সোনা৷ যার বাজার দর ৪ কোটি টাকা ৷ প্রতিবেশীরাও বলছেন, কোথা থেকে এত সোনা এল, তার তদন্ত হওয়া দরকার ৷
টিনা ভৌমিক সাহা বলেন, ‘‘পরিবারের ৭ মহিলা সদস্যের সোনা এক জায়গায় করে সিজার করেছেন। আইনত তথ্য প্রমাণ আছে। ট্যাক্স ফাইলে তোলা আছে। সংবিধান মেনে সোনা রেখেছি। ওনারা কীভাবে বলতে পারেন। রাত আড়াইটে-তিনটে নাগাদ এসব করেছেন ওনারা ৷’’
Kolkata [Calcutta],Kolkata,West Bengal
Jun 24, 2026 10:14 AM IST
