বুধবার সলমন খান ‘রাজা শিবাজি’ ছবির সাকসেস পার্টিতে যোগ দিয়েছিলেন, যেটিতে তাঁর একটি বিশেষ ক্যামিও রোল রয়েছে। রীতেশ দেশমুখের সঙ্গে ছবি তোলার জন্য বাইরে বেরতেই, পাপারাজ্জিরা একযোগে ক্ষমা চাইলেন সলমনের থেকে। ভিডিওটিতে স্পষ্ট দেখা যায়, ফটোগ্রাফাররা একে অপরকে বলছেন, “আজ চিৎকার করবেন না, ভালবাসি ভাই।”
