Last Updated:
সলমন খান সম্প্রতি তাঁর কারাবাসের দিনগুলোর কথা স্মরণ করেছেন এবং সেই সময়ে তাঁকে যে কঠিন পরিস্থিতির সম্মুখীন হতে হয়েছিল তা প্রকাশ করেছেন।
মুম্বই: সলমন খান সম্প্রতি রিয়েলিটি শো ‘অ্যালায়েন্স’-এর সেটে তাঁর ভাই সোহেল খানের সঙ্গে দেখা করতে গিয়েছিলেন। এই শোয়ে এসে সলমন প্রথমবার তাঁর জেল জীবনের অভিজ্ঞতা সকলের সঙ্গে ভাগ করে নিয়েছেন৷ সোশ্যাল মিডিয়ায় এই শোয়ের একটি প্রোমো ভাইরাল হচ্ছে। যেখানে যোধপুর সেন্ট্রাল জেলে কাটানো সময়ের স্মৃতিচারণ করেন সলমন খান।
কৃষ্ণসার হরিণ ও চিঙ্কারা শিকারের মামলায় সলমন খান ১৯৯৮ থেকে ২০১৮ সালের মধ্যে রাজস্থানের যোধপুর কেন্দ্রীয় কারাগারে সলমনকে চারবার রাত্রিবাস করতে হয়েছিল।
এই ঘটনাটি ১৯৯৮ সালের অক্টোবর মাসের, যখন ‘হাম সাথ সাথ হ্যায়’ ছবির শুটিং চলাকালে যোধপুরের কাছে দুটি সংরক্ষিত কৃষ্ণসার হরিণ শিকার করা হয়েছিল বলে অভিযোগ ওঠে। কৃষ্ণসার হরিণকে পবিত্র বলে গণ্যকারী বিষ্ণোই সম্প্রদায় এই ঘটনার তীব্র প্রতিবাদ জানিয়েছিল।
গ্যাংস্টার লরেন্স বিষ্ণোইও এই বিষয়ে সলমন খানকে বেশ কয়েকবার হুমকি দিয়েছেন। সম্প্রতি, সলমান ‘অ্যালায়েন্স’-এর সেটে তাঁর ভাই সোহেল খানের সঙ্গে দেখা করতে গিয়েছিলেন। শো-এ সলমন খান এসেছিল অন্যরকম লুকে৷ তিনি পরেছিলেন ডেনিম কালো ট্রাউজার ও জিন্স শার্ট৷ তাঁর মাথায় ছিল কাউবয় হ্যাট। তিনি উপস্থিত ফটোগ্রাফারদের জন্য পোজও দেন। বেশ কিছুদিন আগে তাঁর একটি ছবি ভাইরাল হয়, যেখানে তাঁকে খুব অসুস্থ লাগছিল৷ এই শোয়ে এসে সলমন সেই ছবির কথা তুলেই বলেন, আমায় বুড়ো বলবে নাকি? অর্থাৎ ভাইজান তাঁর নিজস্ব চালেই রয়েছেন৷
এই শোয়ে এসে সলমন বলেন, “বহু বছর আগে যখন আমি জেলে গিয়েছিলাম, তখন আমাদের সামনে লোহার শিক ছিল। খুব ছোট একটা জায়গায় ৫০-৬০ জন লোক থাকত। বাথরুম ছিল মাত্র একটা, সেটাও ভারতীয় ধাঁচের টয়লেট। সেখানে প্রায়ই টিকটিকি ঘুরে বেড়াত। মেঝেটা এত জল আর ময়লায় ভরা থাকত যে তা বেশ উঁচু পর্যন্ত পৌঁছে যেত।”
সলমনের আগমন শো-এর একটি আবেগঘন মুহূর্তের তৈরি হয়। সোহেল খান তার প্রাক্তন স্ত্রী সীমা সাজদেহকে সঙ্গে নিয়ে ওয়াইল্ড কার্ড প্রতিযোগী হিসেবে শো-তে প্রবেশ করেন। তবে, সীমার বাদ পড়ার পর সোহেল খুব আবেগপ্রবণ হয়ে পড়েন। তিনি বলেন যে, তিনি চাননি সীমা এত তাড়াতাড়ি শো ছেড়ে চলে যাক।
Kolkata,West Bengal
