Last Updated:
Sanjay Dutt: মহারাষ্ট্রের বাসিন্দা হলে মারাঠি জানা আবশ্যক। বাণিজ্যিক গাড়িচালকদের জন্য মারাঠি ভাষা জানা বাধ্যতামূলক করেছে মহারাষ্ট্র রাজ্য পরিবহণ দফতর। যেখানে ভাষা নিয়ে এত কড়াকড়ি, সেখানে মারাঠি ভাষায় কথা বললেন না সঞ্জয় দত্ত। পরিবহণমন্ত্রী প্রতাপ সরনাইকের অনুরোধ যা বললেন অভিনেতা, তা মুহূর্তে ভাইরাল।
মুম্বই: বলিউড অভিনেতা সঞ্জয় দত্ত সম্প্রতি এক মন্ত্রীর প্রতি তাঁর প্রতিক্রিয়ার জন্য শিরোনামে উঠে এসেছেন। একটি অনুষ্ঠানে, একজন নেতা অভিনেতাকে মারাঠিতে কথা বলতে বলেন। এই কথা শুনে সঞ্জয় দত্ত উত্তরে যা বলেনস মুহূর্তের মধ্যে শিরোনামে উঠে আসেন অভিনেতা। সম্প্রতি, সঞ্জয় দত্ত মহারাষ্ট্রের পরিবহন মন্ত্রী প্রতাপ সারনাইকের সঙ্গে মঞ্চ ভাগ করে নেন। অধিবেশন চলাকালীন, প্রতাপ সারনাইক মজা করে মন্তব্য করেন যে তিনি মানুষকে মারাঠি শেখান। “অভিনেতাও মারাঠিতে কথা বলবেন না কেন?” সঞ্জয় দত্ত তখন তাঁর নিজস্ব অনন্য শৈলীতে উত্তর দেন, যা ঝড়ের গতিতে ইন্টারনেটে ভাইরাল হয়ে যায়।
