Last Updated:
নিউইয়র্কের ব্রুকলিনে পিৎজা ডেলিভারি করতে গিয়ে অজ্ঞাতপরিচয় হামলাকারীর গুলিতে নিহত হলেন ২৮ বছর বয়সি ভারতীয় যুবক গুরদীপ সিং। পাঞ্জাবের কাপুরথালার বাসিন্দা গুরদীপ ২০১৭ সালে ‘ডাঙ্কি রুট’-এর মাধ্যমে আমেরিকায় পাড়ি দিয়েছিলেন।
নিউইয়র্ক: নিউইয়র্কের ব্রুকলিনে পিৎজা ডেলিভারি করতে গিয়ে অজ্ঞাতপরিচয় এক হামলাকারীর গুলিতে নিহত হয়েছেন ২৮ বছর বয়সি ভারতীয় অভিবাসী গুরদীপ সিং। নিহত গুরদীপ সিং পাঞ্জাবের কাপুরথালা জেলার জাবোয়াল গ্রামের বাসিন্দা ছিলেন। তাঁর পরিবারের দাবি, ২০১৭ সালে ‘ডাঙ্কি রুট’-এর মাধ্যমে তিনি আমেরিকায় পাড়ি দেন (পশ্চিমী দেশগুলিতে অনিয়মিত অভিবাসনের পথ বোঝাতে ‘ডাঙ্কি রুট’ শব্দটি প্রচলিত)।
