বর্তমান সময়ে শুধু সঞ্চয় করলেই হয় না, টাকার সঠিক বিনিয়োগ করাও অত্যন্ত গুরুত্বপূর্ণ। বিশেষ করে অল্প বয়স থেকেই যদি নিয়মিত SIP (Systematic Investment Plan) শুরু করা যায়, তাহলে অবসরের সময় তৈরি হতে পারে বিশাল ফান্ড। অনেকেই ভাবেন, মাসে মাত্র ৫০০০ টাকা বিনিয়োগ করে কি আদৌ বড় অঙ্কের টাকা তৈরি করা সম্ভব? উত্তর হল হ্যাঁ, সম্ভব।
