Last Updated:
SIP vs SSY: প্রতি মাসে ৩,০০০ টাকা বিনিয়োগ করলে কোথায় বেশি টাকা তৈরি হতে পারে? SIP ও সুকন্যা সমৃদ্ধি যোজনার রিটার্নের তুলনা করুন সম্পূর্ণ ক্যালকুলেশনের মাধ্যমে।
আপনি যদি প্রতি মাসে ৩০০০ টাকা সঞ্চয় করতে পারেন তাহলে আপনার জন্য রয়েছে বিনিয়োগের দুর্দান্ত বিকল্প ৷ এর মধ্যে রয়েছে এসআইপি ও সুকন্যা সমৃদ্ধি যোজনা ৷ তবে দুটি সম্পূর্ণ আলাদা ভাবে কাজ করে ৷ একদিকে SIP মার্কেট লিঙ্কড ৷ অন্যদিকে সুকন্যা সমৃদ্ধি যোজনা হচ্ছে স্মল সেভিংস স্কিম ৷ বর্তমানে সুকন্যা সমৃদ্ধি যোজনায় ৮.২ শতাংশ সুদ পাওয়া যাচ্ছে ৷ এখন প্রশ্ন হচ্ছে প্রতি মাসে ৩০০০ টাকা বিনিয়োগ করলে কোন স্কিমে বেশি রিটার্ন পাওয়া যাবে ?
