যাত্রাপথে দক্ষিণ ভারত ও ওড়িশার একাধিক গুরুত্বপূর্ণ স্টেশনে থামবে এই বিশেষ ট্রেন। কাটপাড়ি, বিজয়ওয়াড়া, রাজামুন্দ্রি, দুভভাদা, বিজয়নগরম, খুরদা রোড, ভুবনেশ্বর, কটক এবং ভদ্রকের মত স্টেশনের যাত্রীরা এই পরিষেবার সুবিধা পাবেন। এ ছাড়াও যোলারপেট্টাই, রেনিগুন্টা, নেলোর, ওঙ্গোল এবং বালেশ্বরের মত স্টেশনেও দেওয়া হয়েছে বিশেষ স্টপেজ।
