Last Updated:
Sugar Price: পাইকারি বাজারে প্রায় ১৫% কমেছে চিনির দাম। কিন্তু খুচরো বাজারে কি তার প্রভাব পড়েছে? এখন ১ কেজি চিনির দাম কত এবং বাজারের সর্বশেষ আপডেট কী, জেনে নিন।
নয়াদিল্লি: কেন্দ্র ১০ লক্ষ টন অপরিশোধিত চিনি শুল্কমুক্তভাবে আমদানির অনুমতি দেওয়ার পাশাপাশি মজুতদারি ও স্টক কারসাজির বিরুদ্ধে কড়া পদক্ষেপ নেওয়ার পর গত কয়েক দিনে পাইকারি চিনির দাম প্রায় ১৫ শতাংশ কমেছে। তবে খুচরো বাজারে এখনও চিনির দাম প্রতি কেজি প্রায় ৭৫ টাকা। ফলে পাইকারি দামের পতনের পুরো সুফল এখনও ক্রেতাদের কাছে পৌঁছয়নি।
