Last Updated:
অলিম্পিক্স আয়োজন করতে চলেছে ভারত। বিশ্বে গ্লোবাল গ্রোথ ইঞ্জিন হিসাবে পরিচিতি পেয়েছে। নেদারল্যান্ডে প্রবাসী ভারতীয়দের এই কথাই জানালেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি।
দ্য হেগ: অলিম্পিক্স আয়োজন করতে চলেছে ভারত। বিশ্বে গ্লোবাল গ্রোথ ইঞ্জিন হিসাবে পরিচিতি পেয়েছে। নেদারল্যান্ডে প্রবাসী ভারতীয়দের এই কথাই জানালেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি।
প্রসঙ্গত, নেদারল্যান্ডসে ভারতীয় প্রবাসীদের উদ্দেশে ভাষণ দিতে গিয়ে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি বলেন, ভারত শুধু বিশ্বের অন্যতম বড় অর্থনৈতিক শক্তি হিসেবেই উঠে আসছে না, ভবিষ্যতে অলিম্পিক আয়োজনের ক্ষেত্রেও বড় ভূমিকা নিতে প্রস্তুত।
তিনি জানান, বিশ্ব অর্থনীতির অন্যতম “গ্রোথ ইঞ্জিন” হয়ে ওঠার লক্ষ্য নিয়ে এগোচ্ছে ভারত। পাশাপাশি দেশ ২০৩৬ সালের সামার অলিম্পিক্স গেমসে আয়োজনের দিকেও জোর দিচ্ছে।
নেদারল্যান্ডস সফরে মোদী ভারত-ইউরোপ সম্পর্ক, প্রযুক্তি, সেমিকন্ডাক্টর, পরিচ্ছন্ন শক্তি ও বাণিজ্য সহযোগিতার উপরও জোর দেন।
দ্য হেগে পৌঁছলে ভারতীয় প্রবাসীরা তাঁকে উষ্ণ অভ্যর্থনা জানান। সাংস্কৃতিক অনুষ্ঠান, নাচ ও প্রধানমন্ত্রীর নামের স্লোগানে মুখর হয়ে ওঠে অনুষ্ঠানস্থল।
Kolkata [Calcutta],Kolkata,West Bengal
