Last Updated:
মালদহের মোথাবাড়িতে এসআইআরের কাজে নিযুক্ত জুডিশিয়াল অফিসারদের আটকে রাখা এবং হামলার ঘটনায় দ্রুত তদন্ত শেষ করার নির্দেশ দিল সুপ্রিম কোর্ট। জাতীয় তদন্তকারী সংস্থা বা এনআইএ-কে দ্রুত তদন্ত শেষ করার নির্দেশ দিয়েছে দেশের সর্বোচ্চ আদালত। আগামী ২ মাসের মধ্যে এই তদন্ত শেষ করে প্রয়োজনীয় রিপোর্ট জমা দিতে হবে হবে জানিয়েছে প্রধান বিচারপতি সূর্যকান্তের বেঞ্চ। আর এরপর আইন নিজের মতো চলবে বলে জানায় দেশের সর্বোচ্চ আদালত।
নয়াদিল্লি: মালদহের মোথাবাড়িতে এসআইআরের কাজে নিযুক্ত জুডিশিয়াল অফিসারদের আটকে রাখা এবং হামলার ঘটনায় দ্রুত তদন্ত শেষ করার নির্দেশ দিল সুপ্রিম কোর্ট। জাতীয় তদন্তকারী সংস্থা বা এনআইএ-কে দ্রুত তদন্ত শেষ করার নির্দেশ দিয়েছে দেশের সর্বোচ্চ আদালত। আগামী ২ মাসের মধ্যে এই তদন্ত শেষ করে প্রয়োজনীয় রিপোর্ট জমা দিতে হবে হবে জানিয়েছে প্রধান বিচারপতি সূর্যকান্তের বেঞ্চ। আর এরপর আইন নিজের মতো চলবে বলে জানায় দেশের সর্বোচ্চ আদালত।
প্রসঙ্গত, মোথাবাড়ি-কাণ্ডে সোমবার সুপ্রিম কোর্টে তদন্তের স্টেস্টাস রিপোর্ট জমা দিয়েছে এনআইএ। তাঁদের আইনজীবী জানান, তদন্ত চলছে। পরবর্তী শুনানির দিন সর্বশেষ স্টেটাস রিপোর্ট জমা দেওয়া হবে। এনআইএ-এর উদ্দেশে এই প্রসঙ্গে প্রধান বিচারপতি সূর্যকান্ত বলেন, ‘‘তদন্ত শেষ হয়ে থাকলে চার্জশিট জমা দিন।’’ সুপ্রিম কোর্টের নির্দেশ, তদন্ত শেষ হয়ে থাকলে যত দ্রুত সম্ভব চার্জশিট জমা দিন।
প্রসঙ্গত, ভোটার তালিকা থেকে নাম বাদ পড়ার প্রতিবাদে গত এপ্রিলে দফায় দফায় উত্তপ্ত হয়ে উঠেছিল মোথাবাড়ি, সুজাপুর-সহ বিভিন্ন এলাকা। এসআইআরের কাজে নিযুক্ত সাত জন বিচারককে কালিয়াচক-২ ব্লক অফিসের ভিতরে রাত পর্যন্ত আটকে রেখেছিল উত্তেজিত জনতা। যা গড়ায় দেশের সর্বোচ্চ আদালত পর্যন্ত। সেই সময়েই তদন্তভার গ্রহণ করে দেশের জাতীয় তদন্তকারী সংস্থা এনআইএ। এবার সেই সংস্থাকে দ্রুত তদন্ত শেষ করার নির্দেশ দিয়ে সময়সীমা বেঁধে দিল সুপ্রিম কোর্ট।
Kolkata,West Bengal
