কৃষ্ণেন্দু অধিকারী, কলকাতা : মূল লক্ষ্য, সুশাসন। নবান্নে পুলিশ-প্রশাসনের শীর্ষস্তরের বৈঠকে স্পষ্ট করে দিলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী।
নবান্নে আজ আইপিএসদের সঙ্গেও বৈঠক মুখ্যমন্ত্রীর। জয়ী প্রার্থীদের সঙ্গে যে বৈঠক মুখ্যমন্ত্রী করছিলেন, সেই বৈঠকেই জেলাশাসকরা ছিলেন। জেলার সামগ্রিক পরিস্থিতি প্রার্থীদের বুঝিয়ে দেওয়ার বিষয়ে আলোচনা হয়েছে। সেই বৈঠক শেষ হয়ে গেছে। এরপর আইপিএসদের বৈঠক। ইতিমধ্যে রাজ্য পুলিশের ডিজি, কলকাতার পুলিশ কমিশনার, মুখ্যসচিব, স্বরাষ্ট্রসচিবের সঙ্গে একান্তে বৈঠক করেছেন রাজ্যের মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। সেই বৈঠকে সরকারের যে দিকনির্দেশ অর্থাৎ আগামীদিনে সরকার কোন পথে চলবে তার একটা রূপরেখা তাঁদের শুনিয়ে দিয়েছেন। সামগ্রিকভাবে গোটা রাজ্যের পুলিশ-প্রশাসনের বড়সড় বৈঠক এবার মুখ্যমন্ত্রী করবেন। বিভিন্ন সচিবের সঙ্গে তিনি কিছুক্ষণ আগেই বৈঠক করেছেন। সেখানে বলেছেন ‘অনুপ্রেরণা’ শব্দ চলবে না। স্বাধীনভাবে কাজ করতে হবে। শুভেন্দু অধিকারীর নেতৃত্বাধীন সরকারে মূল লক্ষ্যই যে সুশাসন, সেটা আজ প্রথম দিকেই শুভেন্দু অধিকারী স্পষ্ট করে দিয়েছেন। সেই সুশাসনের লক্ষ্যে মুখ্যসচিব, স্বরাষ্ট্রসচিব, রাজ্য পুলিশের ডিজি, কলকাতার পুলিশ কমিশনারের সঙ্গে বৈঠক করার পর, এবার বিভিন্ন আইপিএসের সঙ্গে বৈঠক করছেন। সমস্ত আইপিএস ঢুকেছেন।
(স্টোরিটি এই মুহূর্তে ব্রেক করা হয়েছে, আপডেট করা হচ্ছে I সাম্প্রতিকতম আপডেট পেতে রিফ্রেশ করুন)