Last Updated:
Suvendu Adhikari in Nandigram: শুভেন্দু অধিকারী শনিবার এলেন নন্দীগ্রামে। মুখ্যমন্ত্রী হওয়ার পর এটাই তাঁর প্রথম নন্দীগ্রামে সফর। তিনি দলীয় সাংসদ, বিধায়ক, নেতাদের নিয়ে রুদ্ধদ্বার বৈঠক করবেন।
নন্দীগ্রাম : মুখ্যমন্ত্রী হওয়ার পর শনিবার প্রথম বার নন্দীগ্রামে এলেন শুভেন্দু অধিকারী। এদিন তিনি আসেন নন্দীগ্রামের রেয়াপাড়ায় তাঁর বিধায়ক কার্যালয়ে। দলের নেতা বিধায়ক সাংসদদের নিয়ে তিনি রুদ্ধদ্বার বৈঠক করছেন। পূর্ব মেদিনীপুরের কাঁথি, তমলুক, নন্দকুমার-সহ একাধিক কেন্দ্রের বিজেপি বিধায়করা যোগ দিয়েছেন গুরুত্বপূর্ণ এই সাংগঠনিক বৈঠকে। বৈঠকে যোগ দেন কাঁথির সাংসদ সৌমেন্দু অধিকারী-সহ অন্যান্যরা।
প্রসঙ্গত এ বছর বিধানসভা নির্বাচনে নন্দীগ্রাম এবং ভবানীপুর-দুই কেন্দ্র থেকেই প্রতিদ্বন্দ্বিতা করে বিজয়ী হন শুভেন্দু অধিকারী। নিয়ম অনুযায়ী একটি কেন্দ্রস্বরূপ নন্দীগ্রাম তিনি ছেড়ে দিয়েছেন। তাই আসন্ন উপনির্বাচনে কে প্রার্থী হবেন এবং রণকৌশল কী হবে, সে বিষয়েই রুদ্ধদ্বার বৈঠক করছেন বলে জানা গিয়েছে। মুখ্যমন্ত্রীকে ঘিরে ছিল উচ্ছ্বসিত জনজোয়ার।
উপনির্বাচনে নন্দীগ্রাম থেকে কে প্রার্থী হবেন, তা এখনও বিজেপি বা অন্য কোনও দলের তরফে ঘোষণা করা হয়নি। নন্দীগ্রামের বিধায়ক পদ ছাড়ার পর শুভেন্দু অধিকারী বলেন, বিধায়ক পদ ছেড়ে দিলেও নন্দীগ্রামের সঙ্গে তাঁর সম্পর্ক অটুট থাকবে। মুখ্যমন্ত্রী জানান, তিনি যখন নন্দীগ্রামের বিধায়ক ছিলেনও না, তখনও সেখানকার মানুষের প্রতি দায়িত্ব পালন করেছেন। তিনি নন্দীগ্রামবাসীকে আশ্বস্ত করে বলেন, উপনির্বাচনে যে প্রার্থীই দাঁড়ান না কেন, নন্দীগ্রামের দায়িত্ব তাঁরই থাকবে। মুখ্যমন্ত্রীর আশ্বাস, নন্দীগ্রামে এলাকার উন্নয়ন ও উদযাপনের সঙ্গে তিনি সব সময় যুক্ত থাকবেন।
Kolkata [Calcutta],Kolkata,West Bengal
