Last Updated:
Suvendu Adhikari Janatar Darbar Meet: জনতার দরবারে মুখ্যমন্ত্রীর দ্বারস্থ ৮১ বছরের প্রবীণ, মাথা গোঁজার ঠাঁই ফেরানোর আবেদন।
কলকাতা: মুখ্যমন্ত্রী হিসেবে শপথ নেওয়ার পরই প্রতি সোমবার করে জনতার দরবার করবেন বলে জানিয়েছিলেন শুভেন্দু অধিকারী। সই আশ্বাস মতোই সোমবারও সল্টলেক বিজেপি দফতরে জনতার দরবারে বসেছিলেন মুখ্যমন্ত্রী। সেখানেই মাথা গোঁজার ঠাঁই খুইয়ে তা উদ্ধার করতে সল্টলেকের দরবারে এলেন ৮১ বছরের বৃদ্ধ ভবানীপুরের বাসিন্দা ড. প্রবীর মুখোপাধ্যায়।
প্রবীর মুখোপাধ্যায়ের অভিযোগ, জয় কামদার, সোনা পাপ্পু এদের দ্বারা প্রতারিত হয়েছেন তিনি। মাথা গোজার ঠাঁই কেড়ে নেওয়ার অভিযোগ বৃদ্ধ দম্পতির। সমাধানের আশায় নিজের কেন্দ্রের বিধায়ক তথা মুখ্যমন্ত্রীর কাছে ভরসা পেতে হাজির হয়েছেন জনতার দরবারে।
অশক্ত শরীরে ভবানীপুর থেকে সল্টলেকে BJP পার্টি অফিসে পৌঁছে গিয়েছিলেন তিনি। বলেন, ‘পৈতৃক ভিটে নতুন করে ডেভেলপ করে নতুন ফ্ল্যাট দেবে বলেছিল। সেই প্রোমোটার যে একজন শয়তান তা বুঝতে পারিনি। জয় কামদার, শান্তু সিনহা বিশ্বাস, সোনা পাপ্পুরা সুন্দর ব্যবহার করে বুঝিয়ে লিখিয়ে নিয়েছিল। বিল্ডিং তৈরি হওয়ার পর আমাদের ফ্ল্যাট দেয়নি। উল্টে ১৭ লক্ষ টাকা দাবি করছিল। বহুবার তাঁদের কাছে গিয়েছি কিন্তু অপমানিত হয়েছি। ভয় দেখানো হয়েছে, এমনকী রিভলভার বের করে দেখিয়েছে।’
মুখ্যমন্ত্রীদের শপথ নেওয়ার পর দ্বিতীয় দিনের জনতার দরবারে সাধারণ মানুষের মুখোমুখি মুখ্যমন্ত্রী। চাকরিহারা এবং বঞ্চিত চাকরি প্রার্থীদের নটি সংগঠন এদিন মুখ্যমন্ত্রীর সঙ্গে দেখা করে। শুধু তাই নয় কোচবিহার থেকে ভবানীপুর রাজ্যের একাধিক জেলা থেকে সাধারণ মানুষেরা এসে জমায়েত করে সল্টলেক বিজেপি দফতরে মুখ্যমন্ত্রীর কাছে নিজেদের দাবি দাওয়া জানানোর উদ্দেশ্যে।
মুখ্যমন্ত্রী সঙ্গে দেখা হওয়ার পর প্রবীর মুখোপাধ্যায় এবং চাকরি প্রার্থীদের বক্তব্য, ‘আমরা আশ্বস্ত, আশা করছি এবার ভাল হবে। আগের মুখ্যমন্ত্রী কেন, আমলাদের কাছেও দাবি জানিয়ে পৌঁছতে পারিনি। নতুন মুখ্যমন্ত্রী শুনলেন আমাদের সব কথা। তিনি জানিয়েছেন কিছু ক্ষেত্রে আইনি প্রক্রিয়া রয়েছে। আদালত ও ভারপ্রাপ্ত আধিকারিকদের সঙ্গে আলোচনা মারফত সমস্যা সমাধান এর চেষ্টা করব এমনটা জানিয়েছেন মুখ্যমন্ত্রী।’
সুস্মিতা মণ্ডল
Kolkata,West Bengal
