Suvendu Adhikari Oath Ceremony: জিৎ-প্রসেনজিৎ-ঋতুপর্ণা-যিশু, মুখ্যমন্ত্রী পদে শুভেন্দু অধিকারীর শপথের ঐতিহাসিক মুহূর্তের সাক্ষী টলিপাড়া, আর কারা কারা হাজির ছিলেন আজ?


Last Updated:

Suvendu Adhikari Oath Ceremony: রবীন্দ্র জয়ন্তীর দিন রাজ্যের নবম মুখ্যমন্ত্রী হিসাবে শপথ নিলেন মেদিনীপুরের ভূমিপুত্র শুভেন্দু অধিকারী৷ কলকাতার ব্রিগেড প্যারেড গ্রাউন্ডে শুভেন্দু অধিকারীর মুখ্যমন্ত্রী হিসেবে শপথগ্রহণ অনুষ্ঠানে টলিপাড়ার এক ঝাঁক তারকারা উপস্থিত ছিলেন।

শুভেন্দু অধিকারীর শপথগ্রণ অনুষ্ঠানে টলিপাড়ার একাধিক তারকারা৷
শুভেন্দু অধিকারীর শপথগ্রণ অনুষ্ঠানে টলিপাড়ার একাধিক তারকারা৷

কলকাতা: আজ শনিবার, রবীন্দ্র জয়ন্তীর দিন রাজ্যে শপথ নিল বঙ্গের প্রথম বিজেপি সরকার৷ রাজ্যের নবম মুখ্যমন্ত্রী হিসাবে শপথ নিলেন মেদিনীপুরের ভূমিপুত্র শুভেন্দু অধিকারী৷ শপথগ্রণ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন নরেন্দ্র মোদি, অমিত শাহ থেকে শুরু করে রাজনাথ সিং, নিতিন নবীন৷ ছিলেন দেশের অন্য বিজেপি শাসিত রাজ্যের মুখ্যমন্ত্রীরাও৷ বঙ্গে প্রথম বিজেপি সরকারের এই রাজ্যাভিষেক অনুষ্ঠানকে উপস্থিত ছিলেন টলিপাড়ার একাধিক তারকারা৷

কলকাতার ব্রিগেড প্যারেড গ্রাউন্ডে শুভেন্দু অধিকারীর মুখ্যমন্ত্রী হিসেবে শপথগ্রহণ অনুষ্ঠানে টলিপাড়ার এক ঝাঁক তারকারা উপস্থিত ছিলেন। রাজনীতি থেকে বরাবরই দূরত্ব বজায় রেখেছিলেন টলিউডের ‘বস’ জিৎ৷ গত ১৫ বছর ধরে টলিপাড়ার একাধিক তারকারা শাসক দল তৃণমূল কংগ্রেসের সঙ্গে জড়িয়েছিলেন৷ কেউ সরাসরি রাজনীতিতে পা রেখেছেন, কেউ কেউ ভোটে লড়ে বিধায়ক-সাংসদ হয়ে দায়িত্ব গ্রহণ করেছেন৷ টলিপাড়ার স্বনামধন্য তারকা সুপারস্টার জিৎ বরাবরই উল্টো স্রোতে হাঁটতে ভালবাসেন৷ কোনওদিনই কোনও রাজনৈতিক দলের হয়ে গলা ফাটাতে দেখা যায়নি তাকে৷

আরও পড়ুন- বিয়ের পরেই কেরিয়ারে ইতি! দিনরাত বিদেশি স্বামীর চরম অত্যাচার, সন্তানের মৃত্যু, এখন ডিভোর্সের নরকযন্ত্রণায় জীবন শেষ নায়িকার ! চিনতে পারলেন বলি অভিনেত্রীকে?

রাজ্যের মুখ্যমন্ত্রী হিসেবে শুভেন্দু অধিকারীর শপথ গ্রহণ অনুষ্ঠানে ব্রিগেডে উপস্থিত থেকে চমকে দিয়েছেন টলিউডের স্বনামধন্য অভিনেতা প্রসেনজিৎ চট্টোপাধ্যায় । সাদা শার্ট এবং ডেনিমে নজর কেড়েছেন প্রসেনজিৎ চট্টোপাধ্যায় । পাশাপাশি টলিউড ইন্ডাস্ট্রির যীশু সেনগুপ্ত, লাবণী সরকার, সৃজিত মুখোপাধ্যায়, শিলাজিৎ, সন্দীপ রায়, কৌশিক গঙ্গোপাধ্যায়,ঋতুপর্ণা সেনগুপ্ত, শঙ্কর চক্রবর্তী, অনুপম রায়,পিসি সরকার-সহ একাধিক তারকা এবং পণ্ডিত অজয় চক্রবর্তী ও মমতা শঙ্করের মতো বিশিষ্ট ব্যক্তিত্বরা অনুষ্ঠানে উপস্থিত থেকে এই ঐতিহাসিক মুহূর্তটির সাক্ষী হন।

বাংলা খবর/ খবর/বিনোদন/

Suvendu Adhikari Oath Ceremony: জিৎ-প্রসেনজিৎ-ঋতুপর্ণা-যিশু, মুখ্যমন্ত্রী পদে শুভেন্দু অধিকারীর শপথের ঐতিহাসিক মুহূর্তের সাক্ষী টলিপাড়া, আর কারা কারা হাজির ছিলেন আজ?

By Admin

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

WordPress Catalog Gravity Forms CleverReach Addon Gravity Forms Constant Contact Addon Gravity Forms Count Files Gravity Forms Coupons Addon Gravity Forms Date Time Calculator Gravity Forms Disable Entry Creation Gravity Forms Discord Integration Gravity Forms Dropbox Addon Gravity Forms Emma Addon Gravity Forms Encrypted Fields