Last Updated:
গত ৪ জুন স্বরূপকে নিউ আলিপুর থানার পুলিশ তোলাবাজি ও শ্লীলতাহানির যে মামলায় গ্রেফতার করেছে, সেই মামলায় তাঁর দুই শাগরেদকে তদন্তকারীরা খুঁজছেন।
কলকাতা: নিউ আলিপুর থানার তোলাবাজির মামলায় স্বরূপ বিশ্বাসের জেল হেফাজতের আবেদন করল পুলিশ৷ তাঁর বিরুদ্ধে একাধিক অভিযোগ রয়েছে৷ এবার জানা গিয়েছে যে কাজের জন্য টেকনিশিয়ানদের তালিকা পাঠাতে হত স্বরূপ বিশ্বাসের কাছে। ডিরেক্টররা অভিযোগ করেছেন, টেকনিশিয়ান সহ অন্যান্য কলাকুশলীদের কাজ করতে হলে স্বরূপ বিশ্বাসকে টাকা দিতে হত। কাজ পিছু ৫ শতাংশ কমিশন দিতে হত টেকনিশিয়ানস স্টুডিওর ফেডারেশনের প্রাক্তন সভাপতি স্বরূপ বিশ্বাসকে। এটা আদলতে জানালেন সরকারি আইনজীবী সৌরিন ঘোষাল।
এদিনের কোর্টে এই মামলা উঠলে স্বরূপের জামিনের বিরোধিতা করে তাঁর আরও দাবি যে, স্বরূপ হেফাজতে থাকাকালীন আরও একটি ভয়ঙ্কর অভিযোগ সামনে এসেছে৷ সেটা হল ফেডারেশনের কোভিড ফান্ডের টাকা তছরুপের করছেন স্বরূপ বিশ্বাস। ১ কোটি ৭৫ লক্ষ টাকা কোভিড ফান্ডের জন্য ফেডারেশন তুলেছিল সেই সময়। যার মধ্যে ৭৫ লক্ষ টাকার কোনও হিসেব পাওয়া যায়নি। এই নিয়ে সিএ কেও জিজ্ঞাসা বাদ করা হয়েছে।
স্বরূপের কাছে আগ্নেয়াস্ত্র থাকার অভিযোগ রয়েছে৷ যা এখনও উদ্ধার হয়নি। দু’জনের গোপন জবানবন্দি নেওয়া হয়েছে। যারা আদালতে অস্ত্র ব্যবহারের কথা জানিয়েছেন৷
রাজ্যের প্রাক্তন মন্ত্রী অরূপ বিশ্বাসের ভাই স্বরূপ বিশ্বাস গত ১২ দিন ধরে পুলিশি হেফাজতে। তাঁকে ৪ জুন গ্রেফতার করা হয় তোলাবাজি ও শ্লীলতাহানির অভিযোগে। এ বার স্বরূপের বিরুদ্ধে আরও এক মহিলা তোলাবাজি ও যৌন হয়রানির অভিযোগ গত রবিবার, ১৪ জুন দায়ের করেছেন নিউ আলিপুর থানায়।
টলিউডে অভিনেত্রী হিসেবে কাজ করা, রিজেন্ট পার্কের ওই তরুণীর অভিযোগ, তিনি নিউ আলিপুরের রাস্তায় স্ট্রিটফুড কার্ট অর্থাৎ স্ট্রিটফুডের চলমান স্টল বসাতে চেয়েছিলেন এবং তার জন্য স্বরূপ বিশ্বাস তাঁর কাছে ৮০ লক্ষ টাকা ও সুরুচি সঙ্ঘের দুর্গাপুজোর চাঁদা বাবদ অন্তত ৫০–৬০ হাজার টাকা চান এবং পরে একদিন তাঁকে সুরুচি সঙ্ঘ ক্লাবে একা আসতে বলেন।
Kolkata,West Bengal
