বিয়ের পরের বছর, ১৯৭৪-তে দম্পতির ঘরে জোসেফ বিজয় (থালাপতি বিজয়)-এর জন্ম হয়। চন্দ্রশেখর খ্রিস্টান ধর্মে বিশ্বাসী ছিলেন, আর শোভা হিন্দু ছিলেন। দু’জনের মধ্যে আন্তঃধর্ম বিয়ে হয়েছিল, কিন্তু কখনও ধর্ম তাদের সম্পর্কে বাধা দেয়নি। তামিল টাইমস নাও-এর রিপোর্ট অনুযায়ী, বিজয় ৬ বছর বয়সে শোভার ইচ্ছায় দু’জনে চার্চে আবার বিয়ে করেন। সেই সময়ের ব্ল্যাক অ্যান্ড হোয়াইট ছবি আজও সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়। এই অনন্য বিয়েতে ছেলে বিজয়ও উপস্থিত ছিলেন।
