Last Updated:
এখন স্টুডিও পাড়ায় কান পাতলেই শোনা যাচ্ছে যে যেই বিয়ে হয়েছিল ৫ মাস আগে, তা ভাঙতে চলেছে দুই তারকার৷ খুবই জনপ্রিয় দু’জনে৷ ফলে এই খবরে ভক্তদের মন খারাপ৷
কলকাতা: টলিপাড়ায় জোর গুঞ্জন, প্রেম করছেন দুই নায়ক-নায়িকা৷ প্রেম করাতে কোনও ক্ষতি নেই৷ কিন্তু তাঁরা বিবাহিত হয়ে অন্যদের সঙ্গে প্রেম করছে৷ এমনই শোনা যাচ্ছে৷ ফলে যা হওয়ার তাই৷ ভাঙছে এই তারকা দম্পতির বিয়ে৷ কিন্তু তাঁদের বিয়ে গড়িয়েছে মাত্র ৫ মাস৷ এর মধ্যেই বিচ্ছেদের খবর৷ তাঁদের ভক্তরা ভাবতেও পারবেন না৷ কারণ বিয়েতে দু’জনেই খুব আনন্দ ও মজা করেছেন৷ এমনকী বিয়ে হয়েছিল খুব ঘটা করেও৷ বহু অতিথি আমন্ত্রিত ছিলেন৷
এক সিরিয়ালে অভিনয় করতেন এই দুই তারকা৷ দু’জনে ছিলেন লিড রোলে৷ সেখান থেকে শুরু হয় তাঁদের সম্পর্ক৷ সেই সময় নায়ক অন্য একটি সম্পর্ক ভাঙার মধ্যে যাচ্ছিলেন৷ ফলে সিরিয়ালের নায়িকার সঙ্গে তাঁর বন্ধুত্ব গাঢ় হয়৷ নিজেকে ভাল রাখতে এই নায়িকাকেই অবলম্বন করেন তিনি৷ এমনই শোনা গিয়েছিল সেই সময়৷
তবে আপাতত তাঁদের নিয়ে ফের গুঞ্জন৷ কান পাতলেই শোনা যাচ্ছে যে তাঁরা বেশ কিছুদিন এক ছাদের তলায় থাকছেন না৷ একে অপরের সঙ্গে দূরত্বে বজায় রাখছেন৷ তাঁদের একসঙ্গে কোথায় দেখাও যাচ্ছে না৷ যদিও শিল্পীদের এক অনুষ্ঠানে তাঁরা একসঙ্গেই এসেছিলেন৷
তারকাদের বিয়ে ভাঙা কোনও নতুন কথা নয়, কিন্তু বিয়ের এত তাড়াতাড়ি বিয়ে ভাঙার ঘটনাও খুব বেশি ঘটে না৷ তাই অবাক হচ্ছেন সকলে৷ কেন ভাঙছে বিয়ে৷ রটনা যে তাঁরা দু’জনেই নাকি ফের প্রেমে পড়েছেন৷ নায়ক প্রেম করছেন তাঁরই সিরিয়ালের নায়িকার সঙ্গে, এবং বিবাহিত নায়িকা নাকি প্রেম করছেন কোনও এক ব্যবসায়ীর সঙ্গে৷
Kolkata,West Bengal
