Last Updated:
সিনেমার নানা কাজে যুক্ত তিনি, প্রযোজক হিসেবে তৈরি করেছেন নিজের ব্র্যান্ড৷ এবার অনিমেষ গঙ্গোপাধ্যায়ের নতুন ছবি ‘পিঞ্জর’, মুক্তি পাবে ১০ জুলাই৷
কলকাতা: ২০১২ সাল। এক dreamer-এর হাতে ছিল শুধুই স্বপ্ন আর সিনেমার প্রতি অগাধ ভালবাসা। সেই বছরই ‘অবশেষে’ ছবির মাধ্যমে শুরু হয় অনিমেষ গঙ্গোপাধ্যায়ের পেশাদার যাত্রা। এই ছবিতেই প্লেব্যাক গানের জন্য জাতীয় পুরস্কার পান রূপা গঙ্গোপাধ্যায়। অনিমেষের কথায়, “এই ছবিই একজন dreamer-কে professional-এ পরিণত করেছিল।”
এই ছবির পরই টলিউডের অন্যতম জনপ্রিয় অভিনেতা প্রসেনজিৎ চট্টোপাধ্যায়ের social media গড়ে তোলার দায়িত্ব পান তিনি। এটা ছিল তাঁর জীবনের গুরুত্বপূর্ণ মোড়৷ এরপর খুব অল্প সময়ের মধ্যেই ঋতুপর্ণা সেনগুপ্ত, অর্পিতা চট্টোপাধ্যায়-সহ একাধিক তারকা, প্রযোজনা সংস্থা, National ও International brand-এর সঙ্গে কাজ করার সুযোগ আসে। মাত্র সাত বছরের মধ্যে digital marketing এবং 360-degree marketing-এর ক্ষেত্রে নিজের আলাদা পরিচয় তৈরি করেন তিনি।
এরপর শুরু হয় তাঁর সিনেমা পরিচালনা। প্রথম বড় collaboration ‘সমান্তরাল’, যেখানে অভিনয় করেছিলেন কিংবদন্তি সৌমিত্র চট্টোপাধ্যায়, পরমব্রত চট্টোপাধ্যায়, অপরাজিতা আঢ্য, তনুশ্রী চক্রবর্তী, ঋদ্ধি সেন ও সুরঙ্গনা বন্দ্যোপাধ্যায়। এরপর প্রযোজক হিসেবে যুক্ত হন ‘Sweater’, ‘ভটভটি’, ‘আবার বছর কুড়ি পরে’-র মতো উল্লেখযোগ্য ছবিতে। এবার তাঁরই নতুন ছবি ‘পিঞ্জর’। পরিচালক ডঃ রুদ্রজিৎ রায়ের এই ছবি ইতিমধ্যেই একাধিক National ও International Film Festival-এ প্রশংসিত হয়েছে। আগামী ১০ জুলাই মুক্তি পাবে ছবিটি৷
অনিমেষ গঙ্গোপাধ্যায় বলছেন, “পিঞ্জর শুধু একটি সিনেমা নয়, এটি এমন এক cinematic experience, যা দর্শকদের নিজেদের জীবনের অদৃশ্য ‘খাঁচা’ বা সীমাবদ্ধতা নিয়ে ভাবতে বাধ্য করবে।”
সম্প্রতি সৌরভ পালোধী পরিচালিত ছবি ‘অনেকদিন পর’-এর প্রিমিয়ারে প্রসেনজিৎ চট্টোপাধ্যায়, অনিমেষের কাঁধে হাত রেখে বলেছিলেন—“তোদের এভাবে বড় হতে দেখে আমার খুব ভাল লাগে।” অনিমেষের কাছে এই কয়েকটি শব্দ কোনও পুরস্কারের চেয়ে কম নয়। কারণ, যে মানুষের সঙ্গে একদিন তাঁর সোশ্যাল মিডিয়ার যাত্রা শুরু হয়েছিল, তাঁর মুখ থেকে এমন স্বীকৃতি পাওয়া আজও তাঁর কাছে সবচেয়ে বড় প্রাপ্তি। এবার তাঁরই নতুন অধ্যায়ের নাম, ‘পিঞ্জর’। একটি সিনেমা, যা শুধু বড় পর্দায় দেখার জন্য নয়, অনুভব করার জন্য।
Kolkata,West Bengal
