Last Updated:
Cooch Behar Toto Accident: কোচবিহারে ভয়াবহ টোটো দুর্ঘটনা। ব্রেক ছিঁড়ে সজোরে গাছে ধাক্কা নিয়ন্ত্রণ হারানো গাড়ির। গুরুতর আহত অবস্থায় হাসপাতালে ভর্তি চালক।
তুফানগঞ্জ, কোচবিহারঃ টোটোর ব্রেক ছিঁড়ে গিয়ে ভয়াবহ দুর্ঘটনা। নিয়ন্ত্রণ হারিয়ে সোজা গাছে ধাক্কা মেরে আহত চালক। সোমবার রাতে কোচবিহারের তুফানগঞ্জে ঘটনাটি ঘটে। চাঞ্চল্য ছড়ায় এলাকায়।
গতকাল তুফানগঞ্জ ১ ব্লকের কালীবাড়ি গ্যাস গোডাউন সংলগ্ন এলাকায় ঘটনাটি ঘটে। আহত টোটো চালকের নাম নেপাল মহন্ত। বর্তমানে গুরুতর আহত অবস্থায় হাসপাতালে চিকিৎসাধীন তিনি।
এরপর তড়িঘড়ি সেখানে ছুটে আসেন স্থানীয় লোকজন। এলাকাবাসী ও টোটোয় থাকা আরেক ব্যক্তি আহত চালককে উদ্ধার করে তুফানগঞ্জ মহকুমা হাসপাতালে নিয়ে আসেন। বর্তমানে সেখানেই তাঁর চিকিৎসা চলছে।
এই ঘটনা প্রসঙ্গে আহত টোটো চালক জানান, ‘টোটোর ব্রেক ছিঁড়ে গিয়েছিল। এরপর গাড়ি গিয়ে সোজা গাছে ধাক্কা মারে।“ গাড়িতে থাকা অপর আরোহীর কোনও আঘাত লাগেনি বলে জানিয়েছেন তিনি।
প্রসঙ্গত, নিত্যদিনই রাজ্যের নানা জেলা থেকে বিভিন্ন সড়ক দুর্ঘটনার খবর সামনে আসে। এবার ঘটনাস্থল কোচবিহারের তুফানগঞ্জ। টোটোর ব্রেক ছিঁড়ে গাছে ধাক্কা মেরে গুরুতর আহত হন চালক। ঘটনা ঘিরে এলাকায় সাময়িক চাঞ্চল্য ছড়ায়।
Koch Bihar (Cooch Behar),Koch Bihar,West Bengal
Toto Accident: টোটোর ব্রেক ছিঁড়ে বিপত্তি! নিয়ন্ত্রণ হারিয়ে সজোরে গাছে ধাক্কা চালকের, ভয়াবহ দুর্ঘটনায় তুফানগঞ্জে চাঞ্চল্য
