Online Payment : UPI লেনদেনে টাকা কাটার বিষয়টি নিয়ে জল্পনার মাঝেই এবার সরকারের তরফে এল জবাব। খোদ রাজ্যসভায় দাঁড়িয়ে এই নিয়ে মুখ খুললেন কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারামন (Nirmala Sitharaman)। লোকসভার পর এবার রাজ্য়সভাতেও পাস হয়ে গেল ট্যাক্সেসন বিল।
কী বললেন অর্থমন্ত্রী
এদিন রাজ্যসভায় ট্যাক্সেসন বিল পাস হয়ে যাওয়ার পর UPI নিয়ে মুখ খোলেন সীতারামন। তিনি বলেন, UPI লেনদেনের ক্ষেত্রে কোনও চার্জ দিতে হবে না, আগের মতোই বিনামূল্যে পাবেন এই পরিষেবা। পাশাপাশি Merchant Discount Rate (MDR) নিয়ে এখনও কোনও সিদ্ধান্ত হয়নি বলে জানিয়েছেন অর্থমন্ত্রী।
বিস্তারিত আসছে..