Last Updated:
Viral Video Nepal Flood: এ কী মারাত্মক দৃশ্য! নেপালের বন্যায় নদীতে ভেসে আসা মৃতদেহের কান ছিঁড়ে সোনার দুল চুরির ভিডিও ভাইরাল। গ্রেফতার দুই অভিযুক্ত।
কাঠমান্ডু: ভয়াবহ বন্যায় প্রাণ হারানো এক মহিলার দেহ থেকে সোনার দুল খুলে নেওয়ার অভিযোগে নেপালে গ্রেফতার করা হল দুই ব্যক্তিকে। মৃতদেহ থেকে কার্যত কান ছিঁড়ে দুল খুলে নেওয়ার ঘটনার একটি ভিডিও সোশাল মিডিয়ায় ভাইরাল হওয়ার পরই নড়েচড়ে বসে নেপালের পুলিশ।
