Last Updated:
Visva Bharati Ring Road: ২০১৬ সালের পরিকল্পনা দীর্ঘ প্রতীক্ষা শেষে অবশেষে বাস্তবের রূপ নিচ্ছে কবিগুরুর প্রাণের শহর শান্তিনিকেতনে। তৈরি হবে নতুন ‘রিং রোড’, কীভাবে বোলপুরের ট্রাফিক ব্যবস্থার রূপ বদলে দেবে, জানালেন বিশ্বভারতীর ভারপ্রাপ্ত জনসংযোগ আধিকারিক।
বীরভূম, সৌভিক রায়: লাল মাটির শহর বোলপুর শান্তিনিকেতন। আর এই শান্তিনিকেতন কবিগুরুর প্রাণের শহর। তবে অনুমানিক ২০১৬ সালে পরিকল্পনা নেওয়া হলেও দীর্ঘদিন নানা ধরনের জটিলতা ও আইনি প্রক্রিয়ায় থমকে ছিল বোলপুর শান্তিনিকেতনের বিশ্বভারতীর রিং রোড প্রকল্প। অবশেষে এক দশকের প্রতীক্ষা কাটিয়ে সেই প্রকল্প এখন বাস্তবায়নের শেষ পর্যায়ে এসে পৌঁছেছে। বোলপুর শান্তিনিকেতনের রতনপল্লি এলাকাকে ঘিরে তৈরি হওয়া এই রিং রোডের কাজ আগামী তিন মাসের মধ্যেই শেষ হয়ে যাবে বলে জানিয়েছে বোলপুর শান্তিনিকেতনের বিশ্বভারতী কর্তৃপক্ষ।
বোলপুর শান্তিনিকেতনের বিশ্বভারতী বিশ্ববিদ্যালয়ের ভারপ্রাপ্ত জনসংযোগ আধিকারিক অতিগ ঘোষ বাবু জানান, “আপাতত এই রাস্তা ঠিকভাবে চালু হলে বোলপুর শান্তিনিকেতনের মতো এমন পর্যটন কেন্দ্রে নিত্যদিনের যানজট অনেকটাই কমবে। বিশেষ করে বোলপুর শান্তিনিকেতনের রতনপল্লীর মতো গুরুত্বপূর্ণ এলাকায় যানজট অনেকটাই কমবে।”
Birbhum,West Bengal
Visva Bharati Ring Road: প্রতীক্ষার অবসান ঘটিয়ে শান্তিনিকেতনে সুখবর! যানজট কমাবে বিশ্বভারতীর ‘রিং রোড’, কবে শেষ হবে কাজ? জানুন
