Last Updated:
Watermelon Incident: তরমুজ খাওয়ার পর অসুস্থ হয়ে মৃত্যু হয়েছে এক কিশোরের, অসুস্থ আরও তিন শিশু৷ ঘটনাটি ঘটেছে ছত্তীশগড়ের জনজগীর-চাম্পা জেলার ঘুরকোট গ্রামে৷
রায়পুর: ফের তরমুজ খেয়ে মৃত্যুর ঘটনা৷ সূত্রের খবর, তরমুজ খাওয়ার পর অসুস্থ হয়ে মৃত্যু হয়েছে এক কিশোরের, অসুস্থ আরও তিন শিশু৷ ঘটনাটি ঘটেছে ছত্তীশগড়ের জনজগীর-চাম্পা জেলার ঘুরকোট গ্রামে৷ জানা গিয়েছে, ওই শিশুরা আত্মীয়দের সঙ্গে তাদের মামার বাড়িতে বেড়াতে এসেছিল।
প্রাথমিক তদন্তে জানা গিয়েছে যে, রবিবার সন্ধ্যায় ওই তিন শিশু এবং মৃত কিশোর সকলেই বাড়িতে রাখা কাটা তরমুজ খেয়েছিল। কয়েক ঘণ্টার মধ্যেই কিশোরের বমি, ডায়রিয়া এবং শ্বাসকষ্ট শুরু হয়। পরে একই ধরনের উপসর্গ দেখা যায় অন্য তিন শিশুর মধ্যেও। পরিবারের সদস্যরা অবস্থার অবনতি হওয়ায় সোমবার আলাদা আলাদা সময়ে অ্যাম্বুলেন্সে করে শিশুদের জেলা হাসপাতালে নিয়ে যান। তবে হাসপাতালে পৌঁছানোর আগেই কিশোরের মৃত্যু হয় বলেই জানা গিয়েছে। অন্য তিন শিশুকে জরুরি বিভাগে ভর্তি করা হয়েছে।
জেলা হাসপাতালের সার্জেন ডা. এস কুজুর আরও জানান, তরমুজটি সকালে কাটা হয়েছিল এবং অনেক ঘণ্টা পরে খাওয়া হয়। ফলে তাতে দূষণ বা সংক্রমণ হওয়ার আশঙ্কা রয়েছে। প্রাথমিকভাবে মনে করা হচ্ছে, দূষিত তরমুজ খাওয়ার ফলেই খাদ্যে বিষক্রিয়া (ফুড পয়জনিং) হয়েছে। মৃত কিশোরের দেহ ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে এবং ভিসেরা নমুনা ফরেনসিক পরীক্ষার জন্য সংরক্ষণ করা হয়েছে। বাড়িতে থাকা আরেকটি তরমুজও পরীক্ষার জন্য খাদ্য সুরক্ষা দফতরে পাঠান হয়েছে। আধিকারিকরা জানিয়েছেন, ফরেনসিক এবং খাদ্য পরীক্ষার রিপোর্ট হাতে পাওয়ার পরই মৃত্যুর সঠিক কারণ জানা যাবে। প্রসঙ্গত, এর আগে তরমুজ খেয়ে মুম্বইয়ে একই পরিবারের চারজনের মৃত্যুর খবর পাওয়া যায়৷ ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছিল গোটা দেশে৷
ডা. কুজুর জানান, তরমুজটি সকালে কাটা হয়েছিল এবং কয়েক ঘণ্টা পরে খাওয়া হয়, যার ফলে এতে দূষণ বা সংক্রমণ হওয়ার সম্ভাবনা তৈরি হয়েছে।
তিনি বলেন, “প্রাথমিকভাবে মনে হচ্ছে, দূষিত তরমুজ খাওয়ার কারণেই শিশুরা খাদ্যে বিষক্রিয়ার শিকার হয়েছে। মৃত কিশোরের দেহ ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে এবং ফরেনসিক পরীক্ষার জন্য ভিসেরা নমুনা সংরক্ষণ করা হয়েছে। বাড়িতে রাখা আরেকটি তরমুজ পরীক্ষাগারে পরীক্ষার জন্য খাদ্য সুরক্ষা দফতরে পাঠানো হয়েছে।”
আধিকারিকরা জানিয়েছেন, ফরেনসিক ও খাদ্য সুরক্ষা পরীক্ষার রিপোর্ট হাতে পাওয়ার পরই মৃত্যু এবং অসুস্থতার সঠিক কারণ জানা যাবে।
(Disclaimer: সঠিক কী কারণে মৃত্যু, সেই বিষয়ে নির্দিষ্ট তথ্য এখনও মেলেনি। নিউজ ১৮ বাংলা কোনওরকম ভাবে ভয়, আতঙ্ক বা বিভ্রান্তি ছড়ানোয় উদ্যোগী নয়। শুধু খবরটা তুলে ধরাই আমাদের লক্ষ।)
Kolkata,West Bengal
