Last Updated:
West Bengal Assembly Election 2026: রাত পোহালেই ২০২৬ বিধানসভা নির্বাচনের রেজাল্ট। ভোটগণনা প্রক্রিয়া শান্তিপূর্ণভাবে সম্পন্ন করতে একগুচ্ছ পদক্ষেপ নিয়েছে উত্তর দিনাজপুর জেলা প্রশাসন।
রায়গঞ্জ, উত্তর দিনাজপুরঃ সোমবার ভোট উৎসবের মেগা ফিনালে। আগামীকাল জানা যাবে হাড্ডাহাড্ডি এই লড়াইয়ের ফলাফল। এই ভোটগণনা প্রক্রিয়া সম্পূর্ণ শান্তিপূর্ণভাবে সম্পন্ন করতে উত্তর দিনাজপুর জেলা প্রশাসনের পক্ষ থেকে একগুচ্ছ পদক্ষেপ নেওয়া হয়েছে।
শুক্রবার রায়গঞ্জের কর্ণজোড়ায় একটি উচ্চপর্যায়ের প্রশাসনিক বৈঠক আয়োজিত হয়। সেখানেই এই সিদ্ধান্তগুলি নেওয়া হয়েছে। উত্তর দিনাজপুর জেলার দুই ভোটগণনা কেন্দ্র তথা রায়গঞ্জ পলিটেকনিক কলেজ এবং ইসলামপুর কলেজের চারপাশের ১০০ মিটার এলাকায় বিএনএসএস-এর ১৬৩ ধারা জারি করা হবে। এমনই নির্দেশ দিয়েছেন জেলাশাসক।
ভোটগণনাকেন্দ্রের ১০০ মিটারের মধ্যে কোনও রাজনৈতিক ক্যাম্প রাখা যাবে না। অননুমোদিত যানবাহন চলাচল নিষিদ্ধ। সেই সঙ্গেই একসঙ্গে পাঁচজনের বেশি জমায়েত এবং রাজনৈতিক উদ্দেশ্য অথবা প্রচারের খাতিরে মাইকের ব্যবহারও সম্পূর্ণভাবে নিষিদ্ধ।
প্রসঙ্গত, এবারের বিধানসভা নির্বাচন দু’দফায় হয়েছে। গত ২৩ এপ্রিল প্রথম দফা ও ২৯ এপ্রিল দ্বিতীয় দফার ভোটগ্রহণ হয়। ৪ মে তথা সোমবার ফলাফল প্রকাশিত হবে। কোন দল শেষ হাসি হাসবে তা আগামীকালই জানা যাবে।
Uttar Dinajpur,West Bengal
May 03, 2026 11:46 AM IST
WB Assembly Election 2026: গণনাকেন্দ্রের ১০০ মিটারে ১৬৩ ধারা, ৫ জনের বেশি জমায়েত নিষিদ্ধ! রেজাল্টের দিন কড়া নিরাপত্তার আয়োজন রায়গঞ্জে
