কলকাতা: কাল ভোট গণনা, আজ সাখাওয়াত মেমোরিয়ালে ভবানীপুর কেন্দ্রের স্ট্রং রুমের সামনে ফের উত্তেজনা। সাখাওয়াত মেমোরিয়াল স্কুলের ভিতরে গাড়ি,বলে অভিযোগ তৃণমূলের। গাড়ি ঢোকার অভিযোগ তুলে বিক্ষোভ তৃণমূল কংগ্রেসের। বিজেপির পতাকা ছিল গাড়িতে, অভিযোগ তৃণমূল কর্মীদের।
আরও পড়ুন, গণনা আগে স্ট্রংরুমের বাইরে বিক্ষোভে BJP, নিজেদের কেন্দ্রে মন্দিরে গিয়ে প্রার্থনা বিজেপি প্রার্থীদের
কড়া নিরাপত্তার মধ্য়েই পরীক্ষা না করেই কেন গাড়ি স্ট্রংরুম চত্ত্বরে ? উঠেছে অভিযোগ। তৃণমূলের একজন অভিযোগ তুলে বলেন, পুলিশ-কেন্দ্রীয় বাহিনী এখানে ভাল কাজ করছে। যারাই এখানে যাচ্ছেন, তাঁদের ব্যাগ চেক করা হচ্ছে। স্কুটি বাইক সব। কিন্তু এখন হঠাৎ একটা স্করপিও আসে। তাতে লেখা, আর্মি, আর ডেস্ক বোর্ডে বিজেপির ফ্ল্যাগ। ..গাড়ি সোজা স্ট্রংরুমের দিকে যায়। ওখান থেকে তিনটে লোক নেমে ভিতরে যায়। আমাদের অভিযোগ, সবার চেক হচ্ছে, ওই গাড়ি কেন চেক হয়নি ? ওরা কারা ? ‘ প্রশ্ন তোলেন তিনি।