Last Updated:
বিক্ষিপ্তভাবে মেঘলা আকাশ। ঝড়বৃষ্টি চলবে দক্ষিণবঙ্গে। দক্ষিণবঙ্গে শিলাবৃষ্টি। আগামী দু-দিন ঝড়বৃষ্টির পরিমাণ ও ব্যাপকতা কিছুটা কমবে। রবিবার থেকে ফের বাড়বে ঝড় বৃষ্টির পরিমাণ। সোমবার ঝড় বৃষ্টির সম্ভাবনা বেশি থাকবে। বুধবার পর্যন্ত চলবে বিক্ষিপ্ত ঝড়-বৃষ্টি।
গাঙ্গেয় পশ্চিমবঙ্গ এবং উত্তর বাংলাদেশে রয়েছে একটি ঘূর্ণাবর্ত। মধ্যপ্রদেশ থেকে মণিপুর পর্যন্ত নিম্নচাপ অক্ষরেখা বিস্তৃত। যে অক্ষরেখাটি ছত্রিশগড়, ঝাড়খণ্ড, পশ্চিমবঙ্গ, বাংলাদেশ, অসমের উপর দিয়ে বিস্তৃত।

দক্ষিণবঙ্গে কালবৈশাখীর তাণ্ডব হতে পারে বেশ কিছু জেলায়। দ্বিতীয় দফায় নির্বাচনের দিনের মতোই দুপুরের পর থেকে ঝড় বৃষ্টির সম্ভাবনা বেশি থাকবে। সকাল থেকেই মেঘলা আকাশ, বিক্ষিপ্তভাবে ঝড়-বৃষ্টি।

সব জেলাতেই কালবৈশাখীর সম্ভাবনা। সঙ্গে বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টি। কলকাতা, হাওড়া, হুগলি, উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা, পূর্ব ও পশ্চিম বর্ধমান, বাঁকুড়া, পশ্চিম মেদিনীপুর জেলায় বজ্রবিদ্যুৎসহ হালকা মাঝারি বৃষ্টির সঙ্গে ৫০ থেকে ৬০ কিলোমিটার গতিবেগে দমকা ঝড়ো বাতাস বইবে। দক্ষিণবঙ্গের বাকি জেলাগুলিতে ৪০ থেকে ৫০ কিলোমিটার গতিবেগে দমকা বাতাসের সঙ্গে বজ্রবিদ্যুৎসহ বৃষ্টির সতর্কতা।

উত্তরবঙ্গে কালবৈশাখীর তাণ্ডব হতে পারে মালদা জেলাতে। জলপাইগুড়ি এবং আলিপুরদুয়ার জেলায় ভারী বৃষ্টির সম্ভাবনা । সব জেলাতেই বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টি ও ঝোড়ো বাতাস বইবে। বিক্ষিপ্তভাবে দার্জিলিং থেকে মালদহ – সব জেলাতেই বজ্রবিদ্যুৎ-সহ হালকা থেকে মাঝারি বৃষ্টির সঙ্গে ৪০ থেকে ৬০ কিলোমিটার গতিবেগে দমকা ঝড়ো বাতাসের সর্তকতা।

মৎস্যজীবীদের জন্য সতর্কবার্তা। পশ্চিমবঙ্গের উপকূল এবং উত্তর ওড়িশা উপকূলে মৎস্যজীবীদের সমুদ্রে যেতে নিষেধাজ্ঞা। ৫ই মে পর্যন্ত নিষেধাজ্ঞা আবহাওয়া দফতরের। সমুদ্র উত্তাল থাকবে সমুদ্রপৃষ্ঠে ঝোড়ো হাওয়া ৬০ কিলোমিটার সর্বোচ্চ প্রতি ঘণ্টায় বইতে পারে।

আজ রবিবার থেকে ফের বাড়বে ঝড়-বৃষ্টি। ঝড় বৃষ্টির পরিমাণ এবং ব্যাপকতা বাড়বে। বাঁকুড়া, হাওড়া, পূর্ব ও পশ্চিম মেদিনীপুর, উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা এবং ঝাড়গ্রাম এই চার জেলাতে বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টির সঙ্গে কালবৈশাখীর সম্ভাবনা। ৫০ থেকে ৬০ কিলোমিটার গতিবেগে দমকা ঝোড়ো বাতাসের সতর্কবার্তা। কলকাতা-সহ দক্ষিণবঙ্গের বাকি জেলায় ৪০ থেকে ৫০ কিলোমিটার গতিবেগে ঝড়ের সঙ্গে বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টির পূর্বাভাস।
Location :
Kolkata [Calcutta],Kolkata,West Bengal
