Last Updated:
সংস্থার দাবি, ডিজিটাল-ফার্স্ট এই ব্র্যান্ড আগামী পাঁচ থেকে সাত বছরের মধ্যে ১,০০০ কোটি টাকার রেভেনিউ অর্জন করতে সক্ষম হবে এবং এর মাধ্যমে প্রায় চার হাজার কর্মসংস্থান সৃষ্টি হওয়া সম্ভব।
কলকাতা: ৩০,০০০ কোটি টাকার ইমামি গ্রুপের ব্র্যান্ডেড খাদ্যপণ্য বিভাগ ইমামি অ্যাগ্রোটেক লিমিটেড (EAL) এবার ভারতের স্ন্যাকস বাজারে প্রবেশ করছে। উচ্চ মুনাফাযুক্ত স্ন্যাকসের ব্যবসায় প্রবেশের লক্ষ্যে সংস্থাটি ‘WeMe’ নামে একটি নতুন ব্র্যান্ড চালু করেছে। এই বাজারের আনুমানিক আকার প্রায় ১ লক্ষ কোটি টাকা, যা বার্ষিক ১০ শতাংশ হারে (CAGR) বৃদ্ধি পাচ্ছে।
