Last Updated:
West Bardhaman News: আড়া থেকে বামুনারা যাওয়ার রাস্তার ধারে সারি সারি বাড়ির সামনে এখন থইথই করছে জল। হাঁটু সমান নোংরা জল পেরিয়েই যাতায়াত করতে হচ্ছে বাসিন্দাদের। যা দেখে বোঝার উপায় নেই যে ক্যালেন্ডারে এখন ভরা বৈশাখ নাকি শ্রাবণ।
আড়া থেকে বামুনারা যাওয়ার রাস্তার ধারে সারি সারি বাড়ির সামনে এখন থইথই করছে জল। সম্প্রতি দেখা গিয়েছে এমনই ছবি। হাঁটু সমান নোংরা জল পেরিয়েই যাতায়াত করতে হয়েছে বাসিন্দাদের। যা দেখে বোঝার উপায় ছিল না যে ক্যালেন্ডারে এখন ভরা বৈশাখ নাকি শ্রাবণ। ব্যবসায়িক দিক থেকেও পরিস্থিতি জটিল হয়ে উঠেছে।
স্থানীয়দের অভিযোগ, ড্রেনের পচা জল ঢুকে পড়ছে দোকানের ভেতর, নষ্ট হচ্ছে বহুমূল্য সরঞ্জাম। যে কারণে এলাকা জুড়ে ছড়িয়েছে তীব্র দুর্গন্ধ। যা জনজীবনকে অতিষ্ঠ করে তুলেছে। তাঁরা আরও বলছেন মূলত, প্রকৃতির স্বাভাবিক জলনিকাশি পথ রুদ্ধ হয়ে যাওয়ার ফলে অসময়ে এমন পরিস্থিতির সৃষ্টি হচ্ছে।
পুরোদমে বর্ষা বঙ্গে প্রবেশ করলে এই পরিস্থিতি আরও জটিল হওয়ার আশঙ্কায় রয়েছেন স্থানীয় বাসিন্দারা। এতদিন বারবার প্রশাসনকে জানিয়েও লাভ হয়নি বলে অভিযোগ। এলাকাবাসীর দাবি, এই ‘জলযন্ত্রণা’ স্থায়ীভাবে মোকাবিলা করতে প্রশাসন দ্রুত পদক্ষেপ করুক।
Durgapur,Barddhaman,West Bengal
West Bardhaman News: বর্ষার আগেই ‘অকাল বন্যা’, অসময়ে জলযন্ত্রণায় নাজেহাল অভিজাত আবাসন এলাকা! লাটে উঠেছে ব্যবসা
