Last Updated:
West Bardhaman News: এই দুর্ঘটনায় এক মহিলা ও শিশুসহ মোট চারজন আহত হয়েছেন। পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গিয়েছে, দক্ষিণ ২৪ পরগনার সুন্দরবন এলাকার পাথরপ্রতিমার রামগঙ্গা থেকে বাসটি আসানসোলের দিকে যাচ্ছিল। রানিগঞ্জ স্কোয়ারের কাছে এই দুর্ঘটনাটি ঘটে।
রানীগঞ্জ, পশ্চিম বর্ধমান: ভোটের ঠিক পরেই রুটিরুজির টানে কর্মস্থলে ফিরছিলেন। আর সেই পথেই বিপত্তি। বড়সড় দুর্ঘটনার কবলে পড়ল পরিযায়ী শ্রমিক বোঝাই একটি যাত্রীবাহী বাস। গভীর রাতে পশ্চিম বর্ধমানের রানীগঞ্জ সংলগ্ন ১৯ নম্বর জাতীয় সড়কের মঙ্গলপুর শিল্প তালুক এলাকার রানিগঞ্জ স্কোয়ারের কাছে এই দুর্ঘটনাটি ঘটে।
বাস চালকের সাময়িক অন্যমনস্ক হয়ে যাওয়ার কারণেই এই দুর্ঘটনা হয়েছে বলে প্রাথমিকভাবে অনুমান করা হচ্ছে। এই দুর্ঘটনায় এক মহিলা ও শিশুসহ মোট চারজন আহত হয়েছেন। পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গিয়েছে, দক্ষিণ ২৪ পরগনার সুন্দরবন এলাকার পাথরপ্রতিমার রামগঙ্গা থেকে বাসটি আসানসোলের দিকে যাচ্ছিল। সেখানে প্রায় ৬০ জন পরিযায়ী শ্রমিক ছিলেন বলে জন্য গিয়েছে।
এই দুর্ঘটনায় জানলার ধারের সিটে থাকা একই পরিবারের তিন সদস্য স্বামী, স্ত্রী ও তাঁদের ছোট সন্তান এবং বাসের খালাসি আহত হয়েছেন। খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে পৌঁছয় রানিগঞ্জ থানার পাঞ্জাবি মোড় ফাঁড়ি ও রানিগঞ্জ ট্রাফিক পুলিশ। আহতদের উদ্ধার করে স্থানীয় হাসপাতালে নিয়ে যাওয়া হলে প্রাথমিক চিকিৎসার পর তাঁদের ছেড়ে দেওয়া হয়।
Asansol,Barddhaman,West Bengal
West Bardhaman News: ভোট শেষে ফিরছিলেন রুটিরুজির টানে, হঠাৎ সব ভেঙে হুড়মুড় করে ঢুকে গেল বাস! রানীগঞ্জে দুর্ঘটনার কবলে পরিযায়ী শ্রমিকরা
