Last Updated:
West Bengal Assembly Elections 2026: বাম আমলে অত্যাচারিতা পণ করেছিলেন নগ্নপদে থাকার। ঠিক করেছিলেন যত দিন না পর্যন্ত বিজেপি ক্ষমতায় আসবে, তত দিন জুতো পরবেন না। অবশেষে সেই পণ ভাঙলেন বৃদ্ধা।
দক্ষিণ ২৪ পরগনা,বাসন্তী, সুমন সাহা: ২৮ বছর পর পায়ে জুতো পড়লেন ৭২ বছরের বৃদ্ধা। বিজেপি-র জয়ে হল স্বপ্ন পূরণ। অভিযোগ, তাঁর অপরাধ ছিল তিনি বিজেপির টিকিটে পঞ্চায়েত সমিতির প্রার্থী হয়েছিলেন। প্রথমত মহিলা হয়ে রাজনীতি করবেন! দ্বিতীয়ত বিজেপির হয়ে নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করবেন! এ সব কারণে তৎকালীন বাম নেতারা আঙুরবালা নামে ওই মহিলার উপর চড়াও হয়ে তাঁকে বেধড়ক মারধর করেন বলে অভিযোগ।
সোমবার দুপুরের পর থেকেই রাজ্যের রঙ যে গেরুয়া হতে চলেছে তা পরিষ্কার হয়ে যায়। আর স্বপ্নপূরণের পরই আঙুরবালার পণ ভাঙল। বাসন্তী ব্লকের প্রাক্তন বিজেপির সভাপতি তথা বর্তমান রাষ্ট্রীয় স্বয়ং সেবক সংঘের কর্মী প্রতিশ্রুতি দেবনাথ নতুন জুতো নিয়ে পৌঁছে যান আঙুরবালার বাড়িতে। পায়ে জুতো পরিয়ে আশীর্বাদ নেন বৃদ্ধার। দীর্ঘ প্রায় ২৮ বছর পরে জুতো পায়ে দিয়ে কার্যত চোখে জল চলে আসে বৃদ্ধার। নিজের করা শপথ যে শেষ পর্যন্ত পূরণ হয়েছে, তাতে বেজায় খুশি আঙুরবালা। তবে সেদিন যারা তাঁকে মেরেছিল, অত্যাচার করেছিল, তাঁদের ক্ষমা করে দিতে চান তিনি। শেষ পর্যন্ত যে আঙুরবালা জুতো পরতে পেরেছেন, নিজের শপথ রক্ষা করতে পেরেছেন তাতে খুশি তাঁর পরিবারের সকলেই।
South Twenty Four Parganas,West Bengal
West Bengal Assembly Elections 2026: অবশেষে পূর্ণ নিগৃহীতার দীর্ঘ দিনের স্বপ্ন! বিজেপি-র জয়ে পণভঙ্গ! খালি পায়ে ২৮ বছর কাটানোর পর ফের জুতো পরলেন ৭২ বছরের আঙুরবালা