Last Updated:
West Bengal Assembly Elections 2026 ECI: দুই দফায় সম্পন্ন হয়েছে পশ্চিমবঙ্গ বিধানসভা নির্বাচনের ভোটগ্রহণ। এবার অপেক্ষা ভোটগণনা ও সরকার গঠনের। জনমত আপাতত ইভিএমের ভিতর বন্ধ এবং সেগুলি সব স্ট্রংরুমে রাখা রয়েছে। নিরাপত্তায় বিশেষ নজর দিচ্ছে কমিশন।
কলকাতা: দুই দফায় সম্পন্ন হয়েছে পশ্চিমবঙ্গ বিধানসভা নির্বাচনের ভোটগ্রহণ। এবার অপেক্ষা ভোটগণনা ও সরকার গঠনের। জনমত আপাতত ইভিএম বন্ধ এবং সেগুলি সব স্ট্রংরুমে রাখা রয়েছে। ইসিআই-এর ১৯ মার্চ ২০২৬ তারিখে জারি করা পশ্চিমবঙ্গে সিএপিএফ মোতায়েন সংক্রান্ত পরিকল্পনা অনুযায়ী, ভোটগ্রহণ সম্পন্ন হওয়ার পরও ৭০০ কোম্পানি সিএপিএফ রাজ্যে মোতায়েন থাকবে। আইন-শৃঙ্খলা রক্ষা ও নিরাপত্তা ব্যবস্থার স্বার্থে এই বাহিনী পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত দায়িত্বে বহাল থাকবে।
ওয়েব কাস্টিংয়ের ক্যামেরা যেন কোনও ভাবে বন্ধ না হয়, তার জন্য বিশেষ নির্দেশ দিয়েছে নির্বাচন কমিশন। বিশেষ করে উত্তরবঙ্গের যে অংশে বিদ্যুতের সমস্যা রয়েছে, সেই জায়গাগুলিতে জেনারেটের ব্যবস্থা করতে বলা হয়েছে। কমিশন সূত্রে খবর, কেন্দ্রীয় বাহিনীর সংখ্যা বৃদ্ধি করছে নির্বাচন কমিশন। এর আগে নিরাপত্তায় ২০০ কোম্পানি কেন্দ্রীয় বাহিনী মোতায়েন করা হয়েছিল। কমিশন সূত্রে খবর, ওই সংখ্যা আরও বাড়ানো হচ্ছে।
প্রীতি সাহা
Kolkata,West Bengal
