বসিরহাটের ভ্যাবলা পলিটেকনিক কলেজে তৈরি করা হয়েছে একটি প্রধান স্ট্রংরুম, যেখানে বাদুড়িয়া, হাড়োয়া, মিনাখা, সন্দেশখালি, বসিরহাট উত্তর এবং হিঙ্গলগঞ্জ বিধানসভার ইভিএম মেশিন রাখা হয়েছে। কেন্দ্রীয় বাহিনীর কড়া নজরদারিতে এই স্ট্রংরুম সম্পূর্ণ নিরাপত্তা বলয়ে ঘেরা রয়েছে।
