Last Updated:
West Bengal Re-Poll: সূত্রের খবর, পরবর্তী কালে ভোটে কারচুপির ২৩টি অভিযোগ আসে, তার মধ্যে ২০টিই ফলতা থেকে৷ পশ্চিমবঙ্গের বিজেপি পর্যবেক্ষক, অমিত মালব্যও সোশ্যাল মিডিয়ায় এ বিষয়ে ছবি দিয়ে পোস্ট করেন৷ বিজেপির দাবি ছিল, ভোটারদের বিভ্রান্ত করতে ইভিএমের বোতামগুলিকে ইচ্ছাকৃত ভাবে ঢেকে দেওয়া হয়েছিল৷
কলকাতা: পশ্চিমবঙ্গের মগরাহাট পশ্চিম এবং ডায়মন্ড হারবারের ১৫টি বুথে চলছে পুর্নির্বাচন৷ গত শুক্রবার এই দুই কেন্দ্রে ফের ভোটগ্রহণের বিজ্ঞপ্তি জারি করেছিল কমিশন৷ আজ সকাল থেকেই শুরু হয়ে গিয়েছে ভোট৷ কিন্তু হঠাৎ কেন এই দুই কেন্দ্রে ফের ভোট করাচ্ছে কমিশন?
নির্বাচন কমিশনের তরফ থেকে জানা গিয়েছে, ১৪২ নম্বর বিধানসভা কেন্দ্র মগরাহাট পশ্চিমের ১১টি বুথে এবং ১৪৩ নম্বর বিধানসভা কেন্দ্র ডায়মন্ড হারবারের ৪টি বুথে পুনর্নির্বাচন চলছে৷
এই সমস্ত এলাকায় গত ২৯ এপ্রিল যে ভোট গ্রহণ হয়েছিল, তা ১৯৫১-এর ধারা ৫৮(২) অনুযায়ী বাতিল ঘোষণা করা হয়েছে৷ তারপরে, রি-পোলের জন্য ২ মে ফের ভোটগ্রহণের বিজ্ঞপ্তি প্রকাশ করেছে কমিশন৷
এই দুই কেন্দ্রে কেন হচ্ছে পুনর্নির্বাচন?
গত ২৯ এপ্রিল দ্বিতীয় দফার ভোটগ্রহণে মগরাহাট পশ্চিম এবং ডায়মন্ড হারবার কেন্দ্রের ১৫টি বুথ থেকে ভোট গ্রহণ ঘিরে একাধিক অভিযোগ এসেছিল৷ অভিযোগ ছিল, ফলতা, মগরাহাট, ডায়মন্ড হারবার এবং বজবজের একাধিক বুথে কালো টেপ, আঠা দিয়ে আটকে রাখা কাগজ, কালী এমনকি, কিছু কিছু পারফিয়্যুম দিয়ে রাখা হয়েছিল৷
সূত্রের খবর, পরবর্তী কালে ভোটে কারচুপির ২৩টি অভিযোগ আসে, তার মধ্যে ২০টিই ফলতা থেকে৷ পশ্চিমবঙ্গের বিজেপি পর্যবেক্ষক, অমিত মালব্যও সোশ্যাল মিডিয়ায় এ বিষয়ে ছবি দিয়ে পোস্ট করেন৷ বিজেপির দাবি ছিল, ভোটারদের বিভ্রান্ত করতে ইভিএমের বোতামগুলিকে ইচ্ছাকৃত ভাবে ঢেকে দেওয়া হয়েছিল৷
২৩ ও ২৯ এপ্রিল—এই দুই দফায় পশ্চিমবঙ্গে ৯২.৪৭ শতাংশ ভোট পড়েছে, যা স্বাধীনতার পর রাজ্যে সর্বোচ্চ।
May 02, 2026 10:54 AM IST
