Last Updated:
উত্তরবঙ্গে আজও ভারী থেকে অতি ভারী বৃষ্টির সতর্কতা। বিক্ষিপ্ত ভারী বৃষ্টি চলবে বুধবার পর্যন্ত। বৃহস্পতিবার থেকে বৃষ্টির পরিমাণ কমলেও বিক্ষিপ্ত বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টি চলবে। দক্ষিণবঙ্গে বুধবার থেকে বৃষ্টির পরিমাণ ব্যাপকতা বাড়বে। বৃহস্পতিবার থেকে শনিবার বৃষ্টি ঝড় বৃষ্টির আরও একটা স্পেল।
বিশ্বজিৎ সাহা, কলকাতা: বুধবার থেকে হাওয়া বদল বাংলায়। উত্তরবঙ্গে কমবে ঝড়বৃষ্টির পরিমাণ। দক্ষিণবঙ্গে বাড়বে ঝড়বৃষ্টি। বুধবার থেকে শনিবারের মধ্যে কালবৈশাখীর সতর্কতা দক্ষিণবঙ্গে। বিহার ও সংলগ্ন এলাকায় রয়েছে ঘূর্ণাবর্ত। এই ঘূর্ণাবর্ত থেকে অন্ধ্রপ্রদেশ পর্যন্ত অক্ষরেখা যেটি ঝাড়খণ্ড ও ওড়িশার উপর দিয়ে গিয়েছে। এর প্রভাবে বাংলায় জলীয় বাষ্পের পরিমাণ বাড়বে।
উত্তরবঙ্গে আজ, সোমবার ও ভারী বৃষ্টির সতর্কতা রয়েছে। দার্জিলিং, কালিম্পং, আলিপুরদুয়ার, কোচবিহার এবং জলপাইগুড়ি জেলাতে ভারী বৃষ্টি বিক্ষিপ্তভাবে। আগামিকাল, মঙ্গলবার জলপাইগুড়ি, আলিপুরদুয়ার এবং কোচবিহারে ভারী বৃষ্টির সতর্কতা। বুধবারেও ভারী বৃষ্টি হবে জলপাইগুড়ি এবং দক্ষিণ দিনাজপুর জেলাতে।
দার্জিলিং থেকে মালদহ সব জেলাতেই বৃহস্পতিবার পর্যন্ত বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টির পূর্বাভাস। বুধবারের পর ভারী বৃষ্টির সতর্কতা নেই ৷ ঝড়বৃষ্টির সম্ভাবনাও কমবে উত্তরবঙ্গের জেলাগুলিতে। বুধবার থেকে দক্ষিণবঙ্গে ঝড়বৃষ্টির সম্ভাবনা বাড়বে। শনিবার পর্যন্ত ঝড়বৃষ্টির স্পেল চলবে। এখনও পর্যন্ত ভারী বৃষ্টির সতর্কতা না থাকলেও বিক্ষিপ্তভাবে মাঝারি বৃষ্টি এবং কালবৈশাখী ঝড়ের সতর্কতা রয়েছে। বৃহস্পতি ও শুক্রবার কলকাতাতেও ঝড়বৃষ্টির সম্ভাবনা থাকছে।
সোম ও মঙ্গলবার বিক্ষিপ্তভাবে বজ্রবিদ্যুৎ-সহ ঝড়বৃষ্টির সম্ভাবনা থাকবে দক্ষিণবঙ্গের জেলাগুলিতে। বীরভূম, মুর্শিদাবাদ, নদীয়া এবং পূর্ব-পশ্চিম বর্ধমানে ঝড়বৃষ্টির সম্ভাবনা বিকেল থেকে রাতের মধ্যে বেশি থাকবে। গরম ও অস্বস্তিকর আবহাওয়া পুরুলিয়া, বাঁকুড়া, পশ্চিম বর্ধমান, ঝাড়গ্রাম এবং পশ্চিম মেদিনীপুরে বেশি থাকবে।
বুধবার থেকে গরম ও অস্বস্তি কমবে এবং বাড়বে ঝড়বৃষ্টির সম্ভাবনা। বুধবার, বৃহস্পতিবার এবং শুক্রবার কালবৈশাখীর সম্ভাবনা থাকবে। বুধবার সম্ভাবনা বেশি থাকবে বীরভূম, মুর্শিদাবাদ, নদীয়া, পূর্ব ও পশ্চিম বর্ধমান জেলাতে। বৃহস্পতিবার পূর্ব-পশ্চিম বর্ধমান, বীরভূম, নদীয়া, উত্তর ২৪ পরগনা, হুগলি এবং বাঁকুড়া জেলাতে।
শুক্রবার সম্ভাবনা বেশি থাকবে কালবৈশাখীর ঝাড়গ্রাম, পূর্ব-পশ্চিম মেদিনীপুর এবং বাঁকুড়া জেলাতে। এই তিন দিন কলকাতা-সহ দক্ষিণবঙ্গের সব জেলাতেই বজ্রবিদ্যুৎ-সহ ঝড়বৃষ্টির সম্ভাবনা বেশি থাকবে। শনিবারেও বিক্ষিপ্তভাবে ঝড়বৃষ্টি দক্ষিণবঙ্গে। বুধবার থেকে শনিবারের মধ্যে ২ থেকে ৪ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা কমতে পারে বলে অনুমান আবহাওয়া বিজ্ঞানীদের।
Kolkata,West Bengal
