Last Updated:
মেয়াদোত্তীর্ণ ওষুধে শিশুর অসুস্থতা, পুঞ্চায় সাপে কাটা শিশুর মৃত্যুকে ঘিরে বিক্ষোভ, রাজধানি এক্সপ্রেসে আগুন, সরকারি হাসপাতালে সারপ্রাইজ ভিজিটের নির্দেশ শুভেন্দু অধিকারীর
ঘাটাল, সুকান্ত চক্রবর্তী : শিশুকে মেয়াদ উত্তীর্ণ ওষুধ দেওয়ার অভিযোগ উঠল গ্রামীণ চিকিৎসকের বিরুদ্ধে। সূত্রের খবর, ওষুধ খেয়ে শিশুটির শারীরিক অবস্থার অবনতি হওয়াতেই শুরু হয় গন্ডগোল। ক্ষিপ্ত মানুষজন খবর দেয় পুলিশে। খবর পেয়ে ঘাটাল থানার পুলিশ এসে পরিস্থিতি সামাল দেয়। ওষুধ দোকানে তালা লাগিয়ে দেয় গ্রামের মানুষজন। ঘটনায় চাঞ্চল্য ছড়াল পশ্চিম মেদিনীপুর জেলার ঘাটাল ব্লকের সুলতানপুর গ্রামের হনুমানতলা এলাকায়।
স্থানীয় সূত্রে খবর, গ্রামেরই এক বাসিন্দা অপর্ণা সান সন্তানের অসুস্থতার কারণে গ্রামীন চিকিৎসকের কাছ থেকে ওষুধ নিয়ে গিয়েছিল। সেই ওষুধ খাওয়ানোর পরেই শিশুটি অসুস্থ বোধ করতে শুরু করে। নজরে আসে সেটি আসলে মেয়াদ উত্তীর্ণ ওষুধ। এরপর শনিবার রাতেই ক্ষিপ্ত পরিবারের সদস্যরা ও গ্রামের মানুষজন উত্তেজনার পরিস্থিতি তৈরি করে। পুলিশের হস্তক্ষেপে পরিস্থিতি শান্ত হয়।
এর ২৪ ঘণ্টা আগেই, চিকিৎসায় চরম গাফিলতির অভিযোগে চাঞ্চল্য ছড়াল পুঞ্চায়। সাপে কাটা এক শিশুর মৃত্যুকে কেন্দ্র করে রণক্ষেত্রের চেহারা নিল পুরুলিয়ার পুঞ্চা ব্লক প্রাথমিক স্বাস্থ্যকেন্দ্র। ক্ষুব্ধ গ্রামবাসীদের বিক্ষোভে উত্তপ্ত হয়ে ওঠে হাসপাতাল চত্বর। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে শেষমেশ মোতায়েন করা হয় কেন্দ্রীয় বাহিনী।
এর আগের দিনই চিকিৎসার গাফিলতিতে রোগী মৃত্যুর অভিযোগ ওঠে। কাঠগড়ায় ওঠে কোচবিহারের এমজেএন মেডিক্যাল কলেজ ও হাসপাতাল। এই ঘটনার তদন্তের জন্য একটি তদন্তকারী কমিটি গঠন করেন এমজেএন মেডিক্যালের এমএসভিপি সৌরদীপ রায়। জানা যায়, বৃহস্পতিবার নৃপেন্দ্রচন্দ্র কুণ্ডু নামে এক রোগীকে এমজেএন মেডিক্যাল কলেজ ও হাসপাতালে নিয়ে আসা হয়েছিল। আলিপুরদুয়ার নিবাসী এই ব্যক্তি স্ট্রোকে আক্রান্ত হওয়ায় তাঁকে এখানে নিয়ে আসা হয়। চিকিৎসার গাফিলতিতে শুক্রবার দুপুরে তাঁর মৃত্যু হয় বলে অভিযোগ তুলেছিল পরিবার।
Kolkata [Calcutta],Kolkata,West Bengal
